চলতি সপ্তাহেই বাজারে আসছে নতুন নকশার ২০ ও ৫০ টাকার নোট

অর্থনীতি ডেস্ক

অর্থনীতি

2026-11-21T00:09:04+06:00
2026-11-21T00:09:04+06:00
শনিবার ● ২১ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
অর্থনীতি
চলতি সপ্তাহেই বাজারে আসছে নতুন নকশার ২০ ও ৫০ টাকার নোট
অর্থনীতি ডেস্ক
⏲ ১২:০৯ এএম | ২১ নভেম্বর, ২০২৬ | শনিবার
সংগৃহীত ছবি
Advertisement
চলতি সপ্তাহে বাজারে আসছে নতুন নকশার ২০ ও ৫০ টাকার নোট। প্রয়োজনীয় নিরাপত্তা ও পরিবহন ব্যবস্থা নিশ্চিত করে নোট দুটি বাজারে ছাড়ার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। তবে ১০০ টাকার নোটের নকশায় আপাতত কোনো পরিবর্তন আনা হচ্ছে না।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, গত সপ্তাহেই নতুন নকশার নোট বাজারে ছাড়ার পরিকল্পনা ছিল। কিন্তু গাজীপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনের কারণে নোট পরিবহনে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়নি। এ কারণে নির্ধারিত সময়ে বাজারে নোট ছাড়ার কার্যক্রম পিছিয়ে যায়।

কেন্দ্রীয় ব্যাংকের পরিকল্পনা অনুযায়ী, চলতি সপ্তাহে নিরাপত্তা ও পরিবহনসংক্রান্ত আনুষ্ঠানিকতা শেষ হলে নতুন নোট বাজারে সরবরাহ শুরু হবে। প্রথমে এসব নোট কেন্দ্রীয় ব্যাংকে পৌঁছাবে। পরে বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে গ্রাহকদের হাতে যাবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন নোট ছাপানো ও সরবরাহের পুরো প্রক্রিয়া বেশ সময়সাপেক্ষ। প্রতিটি নোট ছাপাতে প্রায় ছয় মাস সময় লাগে। পাশাপাশি আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে নোট ছাপানোর কাঁচামাল সংগ্রহে ঘাটতি থাকায় নির্ধারিত সময়ে ছাপানোর কাজ শেষ করা সম্ভব হয়নি।

নতুন নকশার ২০ ও ৫০ টাকার নোট বাজারে এলেও আগের নকশাতেই থাকছে ১০০ টাকার নোট। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এই নোট নতুন করে নকশা করার কোনো পরিকল্পনা আপাতত নেই।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত