নারায়ণগঞ্জে পরিত্যক্ত বাড়ি থেকে বিদেশি পিস্তল উদ্ধার

জবাবদিহি ডেস্ক

দেশজুড়ে

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি পরিত্যক্ত জমিদার বাড়ি থেকে বিদেশি একটি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

2026-10-04T17:57:12+06:00
2026-10-04T17:57:12+06:00
রোববার ● ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
নারায়ণগঞ্জে পরিত্যক্ত বাড়ি থেকে বিদেশি পিস্তল উদ্ধার
জবাবদিহি ডেস্ক
⏲ ৫:৫৭ পিএম | ৪ অক্টোবর, ২০২৬ | রোববার
সংগৃহীত ছবি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি পরিত্যক্ত জমিদার বাড়ি থেকে বিদেশি একটি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

রোববার (৪ অক্টোবর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এসআরবি-১১-এর সিপিএসসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার রাত আড়াইটার দিকে আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়ন ভূমি অফিসসংলগ্ন একটি পরিত্যক্ত জমিদার বাড়িতে অভিযান চালায় এসআরবি-১১-এর একটি বিশেষ আভিযানিক দল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা কয়েকজন ব্যক্তি দ্রুত পালিয়ে যান।

পরে পরিত্যক্ত জমিদার বাড়িটির আশপাশে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে বাড়িটির দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

এসআরবি-১১ জানায়, উদ্ধার করা অস্ত্র ও ম্যাগাজিন পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়ার জন্য আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।


জ/রা


  বিষয়:   নারায়ণগঞ্জ  পরিত্যক্ত বাড়ি  পিস্তল  উদ্ধার 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত