বছর না ঘুরতেই ঢাকা-বাইপাস সড়কে ভয়াবহ ধস

জবাবদিহি ডেস্ক

দেশজুড়ে

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-বাইপাস এশিয়ান হাইওয়ের প্রায় ২৫০ মিটার অংশে ফাটল ও ধস দেখা দিয়েছে।

2026-10-04T16:16:59+06:00
2026-10-04T16:16:59+06:00
রোববার ● ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
বছর না ঘুরতেই ঢাকা-বাইপাস সড়কে ভয়াবহ ধস
জবাবদিহি ডেস্ক
⏲ ৪:১৬ পিএম | ৪ অক্টোবর, ২০২৬ | রোববার
সংগৃহীত ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-বাইপাস এশিয়ান হাইওয়ের প্রায় ২৫০ মিটার অংশে ফাটল ও ধস দেখা দিয়েছে।

ঝুঁকি এড়াতে গতকাল শনিবার (৩ অক্টোবর) ওই অংশে যান চলাচল বন্ধ করে দিয়েছে সড়ক ও জনপথ (সওজ) কর্তৃপক্ষ। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

সিংলাব-পাকুন্দা এলাকার একটি আন্ডারপাসের পূর্ব পাশে সড়কের বিভিন্ন স্থানে আড়াআড়ি ও লম্বালম্বি ফাটল দেখা গেছে। কোথাও পিচ উঠে গিয়ে নিচের মাটি ও নির্মাণসামগ্রী বেরিয়ে এসেছে। সড়কের কিছু অংশ নিচের দিকে দেবে গেছে।

সড়কটি গাজীপুর-জয়দেবপুর-দেবগ্রাম-ভুলতা-মদনপুর সড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের (ঢাকা বাইপাস এশিয়ান হাইওয়ে) আওতাধীন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নির্মাণকাজে নিম্নমানের উপকরণ ব্যবহারের পাশাপাশি সড়কের দুই পাশ থেকে মাটি কেটে নেয়ায় ভিত্তি দুর্বল হয়ে থাকতে পারে। তারা ঘটনার তদন্ত দাবি করেছেন।

তবে নির্মাণকাজে অনিয়ম বা নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ অস্বীকার করেছেন প্রকল্প পরিচালক সৈয়দ আসলাম আলী। তিনি বলেন, কয়েক দিনের টানা বৃষ্টিতে সড়কের নিচের মাটি নরম হয়ে যায়। এর ওপর ভারী যানবাহন চলাচলের কারণে মাটি সরে গিয়ে সড়কের কিছু অংশ দেবে যায় এবং ফাটল সৃষ্টি হয়।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন প্রকল্প পরিচালক সৈয়দ আসলাম আলী। তিনি জানান, নির্মাণকারী প্রতিষ্ঠান ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের কর্মকর্তাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। জরুরি ভিত্তিতে ডাইভারশন সড়ক তৈরি করে যান চলাচলের ব্যবস্থা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত অংশে প্রয়োজনীয় কারিগরি ব্যবস্থা নিয়ে দ্রুত সংস্কার করা হবে।


জ/রা


  বিষয়:   নারায়ণগঞ্জ  ফাটল  সড়ক 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত