দুবাইয়ের উচ্চশিক্ষা ফোরামে বক্তা ড. সবুর খান

জবাবদিহি ডেস্ক

প্রবাস

2026-10-01T21:38:49+06:00
2026-10-01T21:38:49+06:00
শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
Advertisement
প্রবাস
দুবাইয়ের উচ্চশিক্ষা ফোরামে বক্তা ড. সবুর খান
জবাবদিহি ডেস্ক
⏲ ৯:৩৮ পিএম | ১ অক্টোবর, ২০২৬ | বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত ৭ম ‘মেনা হায়ার এডুকেশন লিডারশিপ ফোরাম ২০২৬’-এ বিশিষ্ট বক্তা হিসেবে অংশ নিয়েছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ড. মো. সবুর খান।

গত ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর দুবাইয়ের কেম্পিনস্কি সেন্ট্রাল অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত এ ফোরামে উচ্চশিক্ষা, সরকার, শিল্পখাত ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা, শিক্ষার্থীদের কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তোলা এবং সামাজিক প্রভাব তৈরিতে উচ্চশিক্ষার ভূমিকা নিয়ে সেখানে আলোচনা হয়।

সেন্টার ফর লার্নিং ইনোভেশনস অ্যান্ড কাস্টমাইজড নলেজ সলিউশন্স (ক্লিকস) আয়োজিত এবারের ফোরামের প্রতিপাদ্য ছিল-‘বৈশ্বিক চ্যালেঞ্জ, স্থানীয় প্রভাব: একটি সহনশীল ভবিষ্যৎ গঠনে উচ্চশিক্ষার ভূমিকা’।

গত ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত উদ্বোধনী প্যানেল আলোচনায় ‘সীমানা পেরিয়ে: কর্মক্ষেত্রের উপযোগিতা ও সামাজিক প্রভাব তৈরিতে একটি সহযোগিতামূলক পরিবেশ গড়ে তোলা’ শীর্ষক অধিবেশনে অংশ নেন ড. মো. সবুর খান। অধিবেশনটি সঞ্চালনা করেন ইউনিভার্সিটি অব বার্মিংহাম দুবাইয়ের প্রোভোস্ট অধ্যাপক ইউসরা মুজুগি।

প্যানেল আলোচনায় উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, শিল্পখাত ও অন্যান্য অংশীজনের মধ্যে সহযোগিতা জোরদার, শিক্ষার্থীদের কর্মক্ষেত্রের জন্য প্রস্তুত করা এবং শিক্ষা ও দক্ষতার মাধ্যমে ইতিবাচক সামাজিক প্রভাব তৈরির বিভিন্ন বিষয় উঠে আসে।

আলোচনায় আরও অংশ নেন সংযুক্ত আরব আমিরাতের আমেরিকান ইউনিভার্সিটি অব রাস আল খাইমাহর প্রেসিডেন্ট অধ্যাপক বাসাম আলামেদ্দিন, আজমান ইউনিভার্সিটির চ্যান্সেলর ড. করিম সেগির, মিশরের ব্রিটিশ ইউনিভার্সিটির কর্মসংস্থানবিষয়ক সহযোগী উপাচার্য ও ডিন অধ্যাপক আহমেদ এলসেরাগি, সংযুক্ত আরব আমিরাতের শিক্ষা ও মানব উন্নয়ন এবং শ্রমবাজারবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা ড. কিনান বাহনাসি এবং ম্যাকগ্র-হিল ইন্টারন্যাশনালের উচ্চশিক্ষা বিভাগের জ্যেষ্ঠ পরিচালক মরওয়েনা ক্র্যাগো।

প্যানেল আলোচনায় ড. মো. সবুর খান বলেন, “আমাদের দায়িত্ব শুধু শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রস্তুত করা নয়; তাদের উদ্ভাবনে উৎসাহিত করা, নতুন সুযোগ তৈরি করতে সক্ষম করে তোলা এবং সমাজে অবদান রাখার জন্য প্রস্তুত করাও আমাদের দায়িত্ব।”

আন্তর্জাতিক উচ্চশিক্ষা অঙ্গনের এ আয়োজনে ড. মো. সবুর খানের অংশগ্রহণের মধ্য দিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক উচ্চশিক্ষা অঙ্গনে সম্পৃক্ততার বিষয়টি উঠে আসে। পাশাপাশি উচ্চশিক্ষা, কর্মসংস্থান উপযোগী দক্ষতা, উদ্ভাবন ও সামাজিক উন্নয়ন নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে মতবিনিময়ের সুযোগ তৈরি হয়।

ফোরামে উচ্চশিক্ষার ভবিষ্যৎ, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা, কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় দক্ষতা এবং বিশ্ববিদ্যালয়, শিল্পখাত ও সরকারের মধ্যে সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় করা হয়।

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত