লন্ডনে এনসিপি ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৫

জবাবদিহি ডেস্ক

প্রবাস

2026-11-17T12:50:31+06:00
2026-11-17T12:50:31+06:00
বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
প্রবাস
লন্ডনে এনসিপি ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৫
জবাবদিহি ডেস্ক
⏲ ১২:৫০ পিএম | ১৭ নভেম্বর, ২০২৬ | মঙ্গলবার
সংগৃহীত ছবি
Advertisement
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সময় সোমবার রাত ১০টার দিকে রমফোর্ডে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে দেওয়া নাগরিক সংবর্ধনা শেষে মেফেয়ার ভেন্যুর সামনে এ ঘটনা ঘটে।

খবর অনুযায়ী, সংঘর্ষে আহত ব্যক্তিদের লন্ডনের কিংস কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনার পর আহতদের দেখতে হাসপাতালে যান নাহিদ ইসলাম।

এদিকে, নিজের ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম অভিযোগ করেন, আওয়ামী লীগের পলাতক ও উগ্র কর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের ওপর হামলা চালিয়েছে। এ ঘটনার নিন্দা জানিয়ে আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।

একই সঙ্গে হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানান এনসিপির এই নেতা।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত