জাবির নিয়োগ বিজ্ঞপ্তি প্রত্যাহারের দাবি আইডিইবির

জবাবদিহি ডেস্ক

শিক্ষা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জনবল নিয়োগের লক্ষ্যে সদ্য প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির ১০ নম্বর ক্রমিকে উল্লেখিত 'উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)' পদের শিক্ষাগত যোগ্যতা সংশোধনপূর্বক পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানিয়েছে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)।

2026-09-28T22:02:18+06:00
2026-09-28T22:02:18+06:00
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
শিক্ষা
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের আবেদনের সুযোগ না দেয়ার প্রতিবাদ
জাবির নিয়োগ বিজ্ঞপ্তি প্রত্যাহারের দাবি আইডিইবির
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০২ পিএম 
প্রতীকী ছবি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জনবল নিয়োগের লক্ষ্যে সদ্য প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির ১০ নম্বর ক্রমিকে উল্লেখিত 'উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)' পদের শিক্ষাগত যোগ্যতা সংশোধনপূর্বক পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানিয়েছে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ৮ লক্ষাধিক সদস্য প্রকৌশলীর পক্ষে সংগঠনটির অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির আহবায়ক প্রকৌশলী মো. কবীর হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) বরাবর এই দাবি জানানো হয়।

​প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রকাশিত বিজ্ঞপ্তিতে ১০ম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) পদে ডিপ্লোমাধারীদের পাশাপাশি বিএসসি ইঞ্জিনিয়ারিং (স্নাতক) ডিগ্রিধারীদেরও আবেদনের সুযোগ দেয়া হয়েছে, যা সরকারের বিদ্যমান আইন ও প্রজ্ঞাপনের সরাসরি ব্যত্যয়। ​আইডিইবি উল্লেখ করে, মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্মারক নং-সম (বিধি-২) পদোন্নতি ২৭/৯৪-১৬৪ (তারিখ: ১৯/১১/১৯৯৪) এবং অর্থ মন্ত্রণালয়ের স্মারক (তারিখ: ০৩/১২/১৯৯৪) অনুযায়ী ১০ম গ্রেডের উপ-সহকারী প্রকৌশলী ও সমমানের পদসমূহ এককভাবে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে উত্তীর্ণ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সনদধারীদের জন্য নির্ধারিত। এছাড়া অর্থ মন্ত্রণালয়ের ১৯৭৮ সালের প্রজ্ঞাপন অনুযায়ী দেশের সকল দপ্তর ও সংস্থায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উপ-সহকারী প্রকৌশলী হিসেবে ইউনিফর্ম পদবী প্রদানের সুস্পষ্ট বাধ্যবাধকতা রয়েছে।

​সংগঠনটির নেতৃবৃন্দ অভিযোগ করেন, সরকারি নির্দেশনার তোয়াক্কা না করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত দেশের ৮ লাখ ডিপ্লোমা প্রকৌশলী ও ৪ লাখ শিক্ষার্থীকে ক্ষুব্ধ করেছে। অবিলম্বে বিজ্ঞপ্তির ১০ নম্বর ক্রমিক সংশোধন করে উপ-সহকারী প্রকৌশলী পদে শুধুমাত্র কারিগরি শিক্ষা বোর্ডের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের আবেদনের সুযোগ রেখে সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ না করা হলে সমগ্র প্রকৌশল অঙ্গনে চরম অসন্তোষ সৃষ্টি হতে পারে।


জ/রা




  বিষয়:   জাবি  বিজ্ঞপ্তি  পরিপন্থী  সরকার  আইডিইবি 



Advertisement
Loading...
Loading...
শিক্ষা - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]