কালকিনি ইউএনও -এর সঙ্গে ফ্রেন্ডশীপ ব্লাড ডোনেট ক্লাবের সৌজন্য সাক্ষাৎ

মাদারীপুর প্রতিনিধি:

দেশজুড়ে

মাদারীপুরের কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমার দাসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডশীপ ব্লাড ডোনেট ক্লাবের সদস্যরা।

2026-09-28T17:19:02+06:00
2026-09-28T17:19:02+06:00
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
কালকিনি ইউএনও -এর সঙ্গে ফ্রেন্ডশীপ ব্লাড ডোনেট ক্লাবের সৌজন্য সাক্ষাৎ
মাদারীপুর প্রতিনিধি:
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৯ পিএম 
সংগৃহীত ছবি
মাদারীপুরের কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমার দাসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডশীপ ব্লাড ডোনেট ক্লাবের সদস্যরা।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে সংগঠনের সদস্যরা উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন। এসময় রক্তদান, অসহায় মানুষের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন মানবিক ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে নিজেদের সম্পৃক্ততার কথা তুলে ধরেন সংগঠনের উপদেষ্টা সাংবাদিক রকিবুজ্জামান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার দাস সংগঠনের এ ধরনের মানবিক ও সামাজিক উদ্যোগের প্রশংসা করেন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে স্বেচ্ছাসেবীদের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।

পরিশেষে সংগঠনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা রকিবুজ্জামান,সদস্য নাঈম,আরাফাত,আজাদ সহ অন্যান্য সদস্যরা।

জ/শা 





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]