জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-09-22T18:01:54+06:00
2026-09-22T18:01:54+06:00
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০১ পিএম 
সংগৃহীত ছবি
জ্বালানি তেলের দাম বাড়ার কারণে নিত্যপণ্যের দামে তেমন কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। অসাধু ব্যবসায়ীরা যাতে জ্বালানির দাম বৃদ্ধির সুযোগ নিতে না পারে, সে জন্য বাজার তদারকি আরও জোরদার করা হবে বলেও জানান তিনি।

আজ মঙ্গলবার সকালে সিলেটের লাক্কাতুরায় চা শ্রমিকদের মধ্যে রেইনকোট বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

তিনি বলেন, জ্বালানি তেলের দাম বাড়লেও তা পার্শ্ববর্তী দেশে পাচারের কোনো সম্ভাবনা নেই। এ সময় বিরোধী দলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান খন্দকার আব্দুল মুক্তাদির। শাসনব্যবস্থার একটি অংশ হিসেবে বিরোধী দলের দায়িত্বশীল আচরণ করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন চা বাগানের ১ হাজার ৯৮০ জন শ্রমিকের মধ্যে রেইনকোট বিতরণ করা হয়।

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]