কমলগঞ্জে চা শ্রমিকদের মাঝে রেইনকোট বিতরণ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

দেশজুড়ে

মৌলভীবাজারের কমলগঞ্জে তিনটি চা-বাগানের প্রায় দুই হাজার শ্রমিকের মধ্যে রেইনকোট বিতরণ করা হয়েছে। বর্ষাকালে বৃষ্টির মধ্যে কাজ করা শ্রমিকদের দুর্ভোগ কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগের অংশ হিসেবে রোববার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় আলীনগর চা-বাগানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আলীনগর, সুনছড়া ও কামারছড়া চা-বাগানের শ্রমিকরা এ কর্মসূচির আওতায় আসেন।

2026-09-20T21:50:36+06:00
2026-09-20T21:50:36+06:00
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
কমলগঞ্জে চা শ্রমিকদের মাঝে রেইনকোট বিতরণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৫০ পিএম 
কমলগঞ্জে তিনটি চা-বাগানের দুেই হাজার শ্রমিকের মধ্যে রেইনকোট বিতরণ করা হয়েছে
মৌলভীবাজারের কমলগঞ্জে তিনটি চা-বাগানের প্রায় দুই হাজার শ্রমিকের মধ্যে রেইনকোট বিতরণ করা হয়েছে। বর্ষাকালে বৃষ্টির মধ্যে কাজ করা শ্রমিকদের দুর্ভোগ কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগের অংশ হিসেবে রোববার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় আলীনগর চা-বাগানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আলীনগর, সুনছড়া ও কামারছড়া চা-বাগানের শ্রমিকরা এ কর্মসূচির আওতায় আসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শ্রমিকদের হাতে রেইনকোট তুলে দেন মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের সংসদ সদস্য আলহাজ মুজিবুর রহমান চৌধুরী। আলীনগর চা-বাগানের ব্যবস্থাপক এ.জে.এম. রফিউল রানার সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন আলীনগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আবসার মাহমুদ পাভেল।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী বলেন, বৃষ্টি-বাদল উপেক্ষা করে চা শ্রমিকদের নিয়মিত কাজ করতে হয়। তাদের কর্মপরিবেশে স্বস্তি আনতে এবং বর্ষায় দুর্ভোগ কমাতেই রেইনকোট বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে। চা শ্রমিকদের কল্যাণে ভবিষ্যতেও প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে বলে তিনি জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দুরুদ আহমেদ, কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ও পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রামভজন কৈরি, আলীনগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক লক্ষীকান্ত সিংহ, সদস্য মোস্তাকিম আহমেদ, চা শ্রমিক নেতা জীবাধন কৈরি, বিএনপি নেতা আলিক মিয়া, নারী নেত্রী শাহানা আফরিন, যুবদল নেতা উসমান আলী ও ইউনিয়ন ছাত্রদল নেতা ছালিক আহমেদ শাকিল। এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক চা শ্রমিক উপস্থিত ছিলেন।

কমলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন জানান, শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন চা-বাগানেও প্রায় দুই হাজার চা শ্রমিকের মধ্যে রেইনকোট বিতরণ করা হয়েছে।

রেইনকোট পেয়ে শ্রমিকরা সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, বর্ষাকালে বৃষ্টির মধ্যে চা-পাতা সংগ্রহসহ বাগানের বিভিন্ন কাজে থাকতে হয়। রেইনকোট ব্যবহারে বৃষ্টিতে কাজ করার সময় ভোগান্তি কমবে।


জ/রা




  বিষয়:   চা শ্রমিক  রেইনকোট  বিতরণ  প্রধানমন্ত্রী 



Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]