জয়পুরহাটে পাচারকালে ২০ বস্তা সরকারি সার জব্দ, ডিলার পলাতক

জয়পুরহাট (রাজশাহী) প্রতিনিধি

দেশজুড়ে

জয়পুরহাটে পাচারকালে ২০ বস্তা সরকারি সার জব্দ করেছে প্রশাসন। পরে তা নির্ধারিত মূল্যে কৃষকদের মাঝে বিক্রি করা হয়। গতকাল শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

2026-09-20T19:10:20+06:00
2026-09-20T19:10:20+06:00
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
জয়পুরহাটে পাচারকালে ২০ বস্তা সরকারি সার জব্দ, ডিলার পলাতক
জয়পুরহাট (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১০ পিএম 
ছবি- জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটে পাচারকালে ২০ বস্তা সরকারি সার জব্দ করেছে প্রশাসন। পরে তা নির্ধারিত মূল্যে কৃষকদের মাঝে বিক্রি করা হয়। গতকাল শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে সদর উপজেলার দোয়ানি বাজারে অভিযান চালায় ইউএনও মাহমুদুল হাসান। 

এসময় প্রশাসনের উপস্থিতিটির পেয়ে ১৫ বস্তা ইউরিয়া ও ৫ বস্তা এম‌ওপি সার ফেলে পালায় পাচারকারীরা। পরে জব্দ সার ২৫ হাজার ২৫০ টাকায় স্থানীয় কৃষকদের কাছে বিক্রি করা হয়।

জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান জানান, বেশি লাভের আশায় সদর উপজেলার কুঠিবাড়ি ব্রিজ বাজারের সাব-ডিলার 'মেসার্স শাহীন ট্রেডার্স'-এর মালিক শাহীন কাদির সারগুলো নওগাঁর ধামুইরহাটে পাচার করছিলেন।

পলাতক ডিলার শাহীন কাদির ও অজ্ঞাত পরিবহনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।


জ/বা




  বিষয়:   দেশজুড়ে  জয়পুরহাট  সার  ইউএনও 



Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]