সিদ্ধিরগঞ্জে সজীব হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবীতে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা

দেশজুড়ে

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে সজীব হত্যাকাণ্ডের এজাহারভুক্ত পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার, নিহতের পরিবার ও মামলার বাদী-সাক্ষীদের নিরাপত্তা এবং হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধনের আয়োজন করা হয়েছে। আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গোদনাইল নয়াপাড়া ও ধনকুন্ডা ক্যানেলপাড় এলাকার সর্বস্তরের জনগণ ও নিহত সজীব’র পরিবারের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

2026-09-16T21:19:29+06:00
2026-09-16T21:48:23+06:00
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
সিদ্ধিরগঞ্জে সজীব হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবীতে মানববন্ধন
ছেলেকে অপহরণের হুমকি খুনিদের
নিজস্ব সংবাদদাতা
⏲ ৯:১৯ পিএম | ১৬ সেপ্টেম্বর, ২০২৬ | বুধবার
ছবি- জবাবদিহি
Advertisement
নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে সজীব হত্যাকাণ্ডের এজাহারভুক্ত পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার, নিহতের পরিবার ও মামলার বাদী-সাক্ষীদের নিরাপত্তা এবং হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধনের আয়োজন করা হয়েছে। আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গোদনাইল নয়াপাড়া ও ধনকুন্ডা ক্যানেলপাড় এলাকার সর্বস্তরের জনগণ ও নিহত সজীবের পরিবারের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধন শেষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার বরাবর লিখিত স্মারকলিপি প্রদান করা হয়।

স্থানীয়দের অভিযোগ, গত ২৪ আগস্ট রাত আনুমানিক ১২টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল ধনকুন্ডা ক্যানেলপাড় এলাকায় নিজ বাসায় ফেরার সময় মাদক ব্যবসার প্রতিবাদ করায় মোঃ জাহাঙ্গীরের ছেলে মোঃ সজীব (৩২) কে নির্মমভাবে হত্যা করা হয়।

এ ঘটনায় নিহত সজীবের মা শিরিনা আক্তার বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মাইকেল, মোঃ আপন, মোঃ তাহসিন, মোঃ নুরুজ্জামান, মোঃ আকাশ ও মোঃ ইমনসহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার নম্বর-৬২। মামলার এজাহারভুক্ত আসামীদের মধ্যে মাইকেল ও তার ছেলে আপনকে গ্রেপ্তার করা হলেও অন্য আসামীরা এখনও গ্রেপ্তার হয়নি বলে মানববন্ধনে অভিযোগ করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, পলাতক আসামীরা নিহত সজীবের স্ত্রী, সন্তানসহ পরিবারের সদস্য এবং মামলার বাদী-সাক্ষীদের ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দিচ্ছে। পাশাপাশি নিহত সজিবের সন্তানকে অপহরণের হুমকিও দেয় হত্যাকারীরা। এতে নিহতের পরিবার সহ স্থানীয় এলাকাবাসীর মধ্যে নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে।

মানববন্ধনে নিহত সজীবের পরিবারের সদস্য ও এলাকাবাসী বলেন, সজীব মাদক ব্যবসার প্রতিবাদ করায় তাকে হত্যার শিকার হতে হয়েছে। তাদের অভিযোগ, এলাকায় মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে সামাজিক পরিবেশ নষ্ট হচ্ছে। হত্যাকাণ্ডের পরও আসামীদের পক্ষ থেকে হুমকি-ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ থাকায় তারা চরম আতঙ্কের মধ্যে রয়েছেন।

বক্তারা অবিলম্বে হত্যা মামলার এজাহারভুক্ত সব আসামীকে গ্রেপ্তার, নিহতের পরিবার, বাদী ও সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত, হুমকি ও হামলার অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং এলাকায় মাদক ও অপরাধবিরোধী পুলিশি তৎপরতা জোরদারের দাবী জানান।

মানবন্ধনকারীরা সজীব হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবী জানান।


জ/বা


  বিষয়:   দেশজুড়ে  নারায়ণগঞ্জ  হত্যা  অপহরণ  বিচার  মানববন্ধন 


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত