চন্দনাইশে ‘তুমিই হবে সেরা’ মেধাবৃত্তির ফল প্রকাশ

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

দেশজুড়ে

2026-09-16T17:22:51+06:00
2026-09-16T17:22:51+06:00
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
চন্দনাইশে ‘তুমিই হবে সেরা’ মেধাবৃত্তির ফল প্রকাশ
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২২ পিএম 
সংগৃহীত ছবি
চট্টগ্রামের চন্দনাইশে দ্বিতীয়বারের মতো আয়োজিত ‘তুমিই হবে সেরা’ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে প্রকাশ করা হয়েছে পরীক্ষার ফলাফল। এতে ৩৪ জন শিক্ষার্থী ট্যালেন্টপুল এবং ৭২ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। সব মিলিয়ে বৃত্তি পেয়েছে ১০৬ জন শিক্ষার্থী। গত ৪ সেপ্টেম্বর (শুক্রবার) গাছবাড়ীয়া সরকারি কলেজে এ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ৪৫টি মাধ্যমিক স্কুল ও মাদরাসার ষষ্ঠ থেকে দশম শ্রেণির ৮১৬ জন শিক্ষার্থী অংশ নেয়।

পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন আনিশা গ্রুপের চেয়ারম্যান সাইফুল ইসলাম হিরু, বিএসআরএম গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ফ্রোবেল একাডেমির অর্থ, হিসাব ও প্রশাসন বিভাগের প্রধান মো. আমজাদ হোসেন, শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদ কেন্দ্রীয় পরিচালনা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আজিম উদ্দিন আহমেদ জনি, বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মীর মনজুর, ফুলকুঁড়ি পাবলিকেশন্সের প্রতিনিধি ওবাইদুর রহিম, চন্দনাইশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক খায়ের আহমদ রুবেল, তরুণ শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার মিনহাজ খান এবং বৃত্তি পরীক্ষার পরিচালক মো. তারেক হোসাইন।

এ সময় আয়োজক কমিটির সহকারী পরিচালক আরফাত হোসেন এবং সদস্য বাবলু, সাঈদ, মিনহাজ, নাছরিন, তুহিন, রিয়া, আকরিমা ও জিন্নাতসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষায় প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীকে ট্যাব, ব্যাগ, শিক্ষা উপকরণ ও সনদ দেওয়া হবে। এছাড়া বৃত্তিপ্রাপ্ত অপর ১০৫ শিক্ষার্থীকে দেওয়া হবে সনদ ও পুরস্কার। শিগগিরই জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ী ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে এসব পুরস্কার তুলে দেওয়া হবে।

বৃত্তি পরীক্ষার পরিচালক মো. তারেক হোসাইন বলেন, শিক্ষার্থীদের মেধার বিকাশ এবং পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যেই এ মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে।

জ/উ





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]