বরগুনায় চাঁদাবাজির মামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা ইমুসহ গ্রেপ্তার ২

বরগুনা প্রতিনিধি

দেশজুড়ে

বরগুনার পাথরঘাটা উপজেলায় চাঁদাবাজির মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. এনামুল হক ইমু ও মো. শামীমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার কালমেঘা ইউনিয়নের কানচুরহাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

2026-09-14T20:08:01+06:00
2026-09-14T20:08:18+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
বরগুনায় চাঁদাবাজির মামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা ইমুসহ গ্রেপ্তার ২
বরগুনা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৮ পিএম  আপডেট: ১৪.০৯.২০২৬ ৮:০৮ পিএম
ছবি- বরগুনা প্রতিনিধি
বরগুনার পাথরঘাটা উপজেলায় চাঁদাবাজির মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. এনামুল হক ইমু ও মো. শামীমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার কালমেঘা ইউনিয়নের কানচুরহাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) তাদের আদালতে সোপর্দ করা হলে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আলীম।

পুলিশ ও মামলার সূত্রে জানা গেছে, গত ১২ সেপ্টেম্বর পাথরঘাটা উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফোরকান আহমেদ চাঁদাবাজির অভিযোগে থানায় মামলা করেন। ওই মামলায় এনামুল হক ইমু ও শামীমকে আসামি করা হয়। মামলার তদন্তের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার এনামুল হক ইমু পাথরঘাটা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. আউয়াল খলিফার ছেলে। অন্য আসামি মো. শামীম কালমেঘা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের লাকুরতলা গ্রামের বাসিন্দা।

এর আগে পাথরঘাটা বিএফডিসি মৎস্য বন্দর এলাকার একটি ট্রান্সপোর্ট অফিসে অভিযান চালিয়ে ইয়াবা, গাঁজা ও একটি দেশীয় অস্ত্র উদ্ধারের কথা জানিয়েছিল পুলিশ। পুলিশ দাবি করেছিল, ওই অফিসটি এনামুল হক ইমুর পরিচালিত। অভিযানে ৯টি ইয়াবা, এক পুরিয়া গাঁজা ও একটি রামদা উদ্ধারের কথা জানানো হয়।

এবিষয়ে পাথরঘাটা থানার ওসি মো. আবদুল আলীম বলেন, ইমু ও শামীমের বিরুদ্ধে চাঁদাবাজির মামলার অভিযোগ রয়েছে। তাদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে এবং আদালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।


জ/বা




  বিষয়:   দেশজুড়ে  বরগুনা  গ্রেপ্তার 



Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]