বিচ্ছেদের গুঞ্জন নিয়ে অবশেষে মুখ খুললেন মৌসুমী

জবাবদিহি ডেস্ক

বিনোদন

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তারকা জুটি মৌসুমী ও ওমর সানীর সম্পর্কের গল্প পেরিয়েছে তিন দশক। প্রেম থেকে বিয়ে, সংসার ও সন্তান, এর পাশাপাশি নানা সময়ে অভিমান আর বিচ্ছেদের গুঞ্জনও ঘিরেছে তাদের। তবে সব আলোচনা-সমালোচনাকে পেছনে ফেলে ৩১ বছর ধরে একসঙ্গে পথ চলছেন এই তারকা দম্পতি।

2026-09-14T17:12:27+06:00
2026-09-14T17:12:27+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
বিনোদন
বিচ্ছেদের গুঞ্জন নিয়ে অবশেষে মুখ খুললেন মৌসুমী
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১২ পিএম 
বিচ্ছেদের গুঞ্জন নিয়ে অবশেষে মুখ খুললেন মৌসুমী
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তারকা জুটি মৌসুমী ও ওমর সানীর সম্পর্কের গল্প পেরিয়েছে তিন দশক। প্রেম থেকে বিয়ে, সংসার ও সন্তান, এর পাশাপাশি নানা সময়ে অভিমান আর বিচ্ছেদের গুঞ্জনও ঘিরেছে তাদের। তবে সব আলোচনা-সমালোচনাকে পেছনে ফেলে ৩১ বছর ধরে একসঙ্গে পথ চলছেন এই তারকা দম্পতি।

১৯৯৫ সালের ৪ মার্চ চুপিসারে বিয়ে করেছিলেন মৌসুমী ও ওমর সানী। বিয়ের দেড় বছর পর ২ আগস্ট আয়োজন করা হয় তাদের বিবাহোত্তর সংবর্ধনা।

সম্প্রতি দীর্ঘ দাম্পত্যের নানা দিক নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে স্ত্রী মৌসুমীর প্রতি নিজের ভালোবাসার কারণ জানিয়েছেন ওমর সানী।

দীর্ঘ দাম্পত্য জীবনে মাঝেমধ্যেই তাঁদের বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়েছে। এসব আলোচনা নিয়ে মৌসুমীর প্রতিক্রিয়া প্রসঙ্গে ওমর সানী বলেন, ‘আমি তো মানুষ, আমার ভুল হতেই পারে। মৌসুমীও তা-ই। ওরও ভুল হতে পারে। এ রকম আমরা সবাই মানুষ। সমস্যা হয় যখন এসব নিয়ে অতিমাত্রায় লেখালেখি হয়।’

এ ধরনের খবর বা লেখালেখি সামনে এলে মৌসুমী তাকে কী বলেন, সেটিও জানিয়েছেন সানী।

তার ভাষায়, ‘ওদের হয়তোবা এসব বলে কিংবা লিখে সংসার চলে। হয়তোবা দুইটা পয়সার কারণে চাল-ডাল কিনে খায়।’

তবে সব আলোচনা-সমালোচনার বাইরে স্ত্রীকে নিয়ে নিজের অনুভূতি স্পষ্ট করেছেন ওমর সানী।

আবেগঘন কণ্ঠে তিনি বলেন, ‘এই বয়সেও এসে আমি বলব, ফারদীন-ফাইজার আম্মু তোমাকে ভালোবাসি।’

দাম্পত্য সম্পর্ক টিকিয়ে রাখার ক্ষেত্রে বিশ্বাস ও ত্যাগকে গুরুত্বপূর্ণ মনে করেন এই অভিনেতা। তিনি বলেন, ‘আসলে হয় কি, স্বামী-স্ত্রীর সম্পর্কটা হচ্ছে একজন আরেকজনকে বিশ্বাস করা, স্যাক্রিফাইজ করা। সেটা আমাদের মধ্যে আছে।’

মৌসুমীর কোন বিষয়টি তাকে এখনো সবচেয়ে বেশি টানে এমন প্রশ্নের জবাবে গণমাধ্যমে ওমর সানী বলেন, ‘মৌসুমীর কেয়ারিং এবং ওর জিদটাও আমাকে ভীষণ টানে। ও একটা কথা অনেক জমাট করে রাখতে পারে, আমি পারি না। আমার একটু ধৈর্য কম, ওর একটু বেশি আছে।’

তবে স্ত্রী হিসেবে মৌসুমীর সবচেয়ে বড় পরিচয় তার কাছে সন্তানদের মা হিসেবে।



জ/রা




  বিষয়:   মৌসুমী  বিচ্ছেদ  অভিনেত্রী 



Advertisement
Loading...
Loading...
বিনোদন - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]