হাজারো খবরের শিরোনাম লেখক নিজেই শিরোনামে, অশ্রুসিক্ত বিদায়

নড়াইল, প্রতিনিধি

দেশজুড়ে

2026-09-14T16:40:07+06:00
2026-09-14T16:40:07+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
হাজারো খবরের শিরোনাম লেখক নিজেই শিরোনামে, অশ্রুসিক্ত বিদায়
নড়াইল, প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৪০ পিএম 
হাজারো খবরের শিরোনাম লেখক নিজেই শিরোনামে, অশ্রুসিক্ত বিদায়
হাজারো খবর লিখেছেন তিনি। এবার নিজেই হলেন খবরের শিরোনাম। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত সাংবাদিক কাজী আশরাফকে অশ্রুসিক্ত বিদায় জানিয়েছেন সহকর্মী, স্বজন ও এলাকাবাসী। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে জানাজা শেষে নড়াইলের লোহাগড়া লক্ষ্মীপাশা  কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

সকাল ৮টার দিকে লোহাগড়া পৌরসভার মারকাজুল মাদরাসা মাঠে কাজী আশরাফের জানাজা অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। জানাজা শেষে লক্ষ্মীপাশা কবরস্থানে তাকে দাফন করা হয়।

কাজী আশরাফ (৪৫) নড়াইলের লোহাগড়া পৌরসভার গোপিনাথপুর গ্রামের কাজী শামসুর রহমানের ছেলে। তিনি এশিয়ান টেলিভিশনের লোহাগড়া প্রতিনিধি ছিলেন। পাশাপাশি দৈনিক করতোয়া ও দৈনিক ভোরের দর্পণ পত্রিকায় কর্মরত ছিলেন।

স্বজনদের সূত্রে জানা যায়, রোববার সকালে কাজী আশরাফ ও মাহমুদুল হাসান অনিক ব্যক্তিগত কাজে মোটরসাইকেলে করে লোহাগড়া থেকে ঢাকার উদ্দেশে রওনা হন। পথে খুলনা-ঢাকা মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মনসুরাবাদ এলাকায় পৌঁছালে দোলা পরিবহনের একটি বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

এতে কাজী আশরাফ গুরুতর আহত হন। তার সঙ্গে থাকা মাহমুদুল হাসান অনিক সামান্য আহত হন। আহত দুজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে আশরাফের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুর ১২টার দিকে তিনি মারা যান। ওই দিন দিবাগত রাত দেড়টার দিকে তার মরদেহ লোহাগড়ার গোপিনাথপুর গ্রামের বাড়িতে পৌঁছায়।

দীর্ঘদিন সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন কাজী আশরাফ। স্থানীয় গণমাধ্যম অঙ্গনে তিনি ছিলেন পরিচিত মুখ। তার মৃত্যুতে নড়াইলের সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীরা বলছেন, তার মৃত্যুতে সাংবাদিকতায় যে শূন্যতা তৈরি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।

লোহাগড়া প্রেসক্লাবের সাংবাদিকেরা কাজী আশরাফের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]