ডাকসু থেকে জিন্নাহর ছবি অপসারণে কঠোর দাবি ছাত্রদলের

জবাবদিহি ডেস্ক

শিক্ষা

2026-09-14T14:59:22+06:00
2026-09-14T14:59:22+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
শিক্ষা
ডাকসু থেকে জিন্নাহর ছবি অপসারণে কঠোর দাবি ছাত্রদলের
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ২:৫৯ পিএম 
সংগৃহীত ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালা থেকে মুহাম্মদ আলী জিন্নাহর ছবি দ্রুত অপসারণের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন সংগঠনটির নেতারা।

আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ওবায়দুল হকের সঙ্গে সাক্ষাৎ শেষে এ দাবি জানান ছাত্রদলের নেতারা। এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সাক্ষাৎ শেষে নাহিদুজ্জামান শিপন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি নির্দিষ্ট ছাত্র সংগঠন দ্বিচারিতা ও ভণ্ডামি করছে। ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শনের মাধ্যমে তারা ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে। এর মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবকে ভূলুণ্ঠিত করা হয়েছে।

তিনি বলেন, জিন্নাহর সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো সম্পর্ক নেই। ডাকসুতে তার ছবি টাঙানোর মাধ্যমে প্রতিষ্ঠানটিকে কলঙ্কিত করা হয়েছে। তাই দ্রুততম সময়ের মধ্যে ছবিটি অপসারণ করতে হবে।

ছাত্রদল নেতারা জানান, তাদের দাবি দ্রুত বাস্তবায়ন না হলে এ বিষয়ে কঠোর আন্দোলন কর্মসূচি নেওয়া হবে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
শিক্ষা - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]