২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ২৯ অক্টোবর প্রকাশ করা হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। গতকাল শনিবার (২৪ অক্টোবর) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।
এর আগে, ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ফল প্রকাশের সম্ভাব্য সময় উল্লেখ করে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছিল বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। সেই প্রস্তাবের ভিত্তিতে ২৯ অক্টোবর ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়েছে।
চলতি বছরের ২ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে বন্যা ও ভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রামসহ কয়েকটি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা আয়োজনের সময়সূচিতে বিলম্ব হয়।
এবার দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয় ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী।
নির্ধারিত তারিখে ফল প্রকাশের মধ্য দিয়ে এসব পরীক্ষার্থীর অপেক্ষার অবসান ঘটবে।
জ/উ