মাদ্রাসা শিক্ষাব্যবস্থা আধুনিকায়নে নানা উদ্যোগ নিয়েছে সরকার: শিক্ষামন্ত্রী

জবাবদিহি ডেস্ক

শিক্ষা

2026-10-26T18:56:04+06:00
2026-10-26T18:56:04+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩
Advertisement
শিক্ষা
মাদ্রাসা শিক্ষাব্যবস্থা আধুনিকায়নে নানা উদ্যোগ নিয়েছে সরকার: শিক্ষামন্ত্রী
জবাবদিহি ডেস্ক
⏲ ৬:৫৬ পিএম | ২৬ অক্টোবর, ২০২৬ | সোমবার
সংগৃহীত ছবি
মাদ্রাসা শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

আজ সোমবার বিকেলে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘হিফযুল কুরআন অ্যাওয়ার্ড ও কুরআন উৎসব ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ধর্মীয় শিক্ষায় পিছিয়ে পড়ার বিষয়ে আক্ষেপ প্রকাশ করে শিক্ষামন্ত্রী বলেন, “আমরা দ্বীন শিক্ষা থেকে পিছিয়ে যাচ্ছি। এটা আমাদের জাতির জন্য কল্যাণকর নয়।”

আগামী দিনের শিক্ষাব্যবস্থায় ধর্মীয় শিক্ষার ওপর গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, “নাহলে আগামীর যে বাংলাদেশ আমরা চাচ্ছি, সেটা পাবো না।”

এহসানুল হক মিলন আরও বলেন, “মাদ্রাসা শিক্ষাব্যবস্থাকে কীভাবে আধুনিক করা যায়, সেটার জন্য আমরা অনেকগুলো উদ্যোগ নিয়েছি। আজকের সমাজে আমাদের বেঁচে থাকতে হলে শিক্ষাব্যবস্থাকে আধুনিকায়নের কোনো বিকল্প নেই।”

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত