টানা ১০ দিন ছুটির পর আজ খুলছে স্কুল-মাদরাসা

নিউজ ডেস্ক

শিক্ষা

দুর্গাপূজা, লক্ষ্মীপূজা ও সরকারি ছুটি মিলিয়ে টানা ১০ দিনের বিরতি শেষে আজ সোমবার (২৬ অক্টোবর) খুলেছে দেশের সরকারি-বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদরাসা। ছুটি শেষে এসব শিক্ষাপ্রতিষ্ঠানে আবারও শুরু হচ্ছে নিয়মিত পাঠদান। তবে কলেজের শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরতে অপেক্ষা করতে হবে আরও কয়েক দিন।

2026-10-26T11:06:13+06:00
2026-10-26T11:06:13+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩
Advertisement
শিক্ষা
টানা ১০ দিন ছুটির পর আজ খুলছে স্কুল-মাদরাসা
নিউজ ডেস্ক
⏲ ১১:০৬ এএম | ২৬ অক্টোবর, ২০২৬ | সোমবার
সংগৃহীত ছবি
দুর্গাপূজা, লক্ষ্মীপূজা ও সরকারি ছুটি মিলিয়ে টানা ১০ দিনের বিরতি শেষে আজ সোমবার (২৬ অক্টোবর) খুলেছে দেশের সরকারি-বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদরাসা। ছুটি শেষে এসব শিক্ষাপ্রতিষ্ঠানে আবারও শুরু হচ্ছে নিয়মিত পাঠদান। তবে কলেজের শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরতে অপেক্ষা করতে হবে আরও কয়েক দিন।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা, লক্ষ্মীপূজা এবং সরকারের নির্বাহী আদেশে ঘোষিত ছুটি উপলক্ষে গত ১৮ অক্টোবর থেকে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদরাসায় ছুটি শুরু হয়।

এর আগে ১৬ ও ১৭ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল। নির্ধারিত ছুটি ২২ অক্টোবর শেষ হলেও পরবর্তী দুই দিন, অর্থাৎ ২৩ ও ২৪ অক্টোবর সাপ্তাহিক ছুটি এবং ২৫ অক্টোবর লক্ষ্মীপূজার ছুটি থাকায় টানা ১০ দিন বন্ধ থাকে এসব শিক্ষাপ্রতিষ্ঠান।

অন্যদিকে, সরকারি-বেসরকারি কলেজগুলোতে ছুটির মেয়াদ আরও দীর্ঘ। কলেজের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ১৮ অক্টোবর থেকে কলেজগুলোতে ছুটি চলছে। এ ছুটি শেষ হবে আগামী ২৯ অক্টোবর।

এরপর ৩০ ও ৩১ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় কলেজগুলোতে নিয়মিত পাঠদান শুরু হবে ১ নভেম্বর থেকে।

অর্থাৎ, স্কুল ও মাদরাসার শিক্ষার্থীরা আজ থেকেই শ্রেণিকক্ষে ফিরলেও কলেজের শিক্ষার্থীদের ছুটি আরও কয়েক দিন থাকছে।আরও ছয় দিন ছুটি পাচ্ছেন।

জ/শা


  বিষয়:   শিক্ষাপ্রতিষ্ঠান 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত