প্রথমবার সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-09-14T09:22:21+06:00
2026-09-14T09:22:21+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
প্রথমবার সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২২ এএম 
সংগৃহীত ছবি
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো একদিনের সরকারি সফরে আগামীকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সিলেট যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সফরসূচি অনুযায়ী, সিলেটে পৌঁছানোর পর তিনি হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরাণ (র.)-এর মাজার জিয়ারত করবেন। পরে বিকেলে সিলেট সিটি করপোরেশন (সিসিক) আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে সিলেটজুড়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে, যা এখন শেষ পর্যায়ে। নগরীর বিভিন্ন স্থানে তোরণ নির্মাণ ও আলোকসজ্জার কাজ করা হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে।

সফর ঘিরে সিলেটের নিরাপত্তাব্যবস্থাও জোরদার করেছে প্রশাসন। রাষ্ট্রপতির কর্মসূচির স্থান, যাতায়াতের পথ এবং গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

নিরাপত্তার দায়িত্বে রয়েছে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর), আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা।

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]