বাগাতিপাড়ায় গ্যাস লাইটার বিস্ফোরণে শিশু ৫০ শতাংশ দগ্ধ

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

দেশজুড়ে

নাটোরের বাগাতিপাড়ায় গ্যাস লাইটার ও কলম নিয়ে খেলা করার সময় শারিন নামে ৬ বছর বয়সী এক শিশু অগ্নিদগ্ধ হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার পৌরসভার টুনিপাড়া মহল্লায় এই ঘটনা ঘটে।

2026-10-30T22:57:23+06:00
2026-10-30T22:57:23+06:00
শুক্রবার ● ৩০ অক্টোবর ২০২৬,
১৪ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
বাগাতিপাড়ায় গ্যাস লাইটার বিস্ফোরণে শিশু ৫০ শতাংশ দগ্ধ
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
⏲ ১০:৫৭ পিএম | ৩০ অক্টোবর, ২০২৬ | শুক্রবার
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
নাটোরের বাগাতিপাড়ায় গ্যাস লাইটার ও কলম নিয়ে খেলা করার সময় শারিন নামে ৬ বছর বয়সী এক শিশু অগ্নিদগ্ধ হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার পৌরসভার টুনিপাড়া মহল্লায় এই ঘটনা ঘটে।

আহত শারিন ওই মহল্লার সাবেক ওয়ার্দ কমিশনার মহাসিন আলির ছেলে এবং উপজেলার বাগাতিপাড়া কালেক্টর পিপারেটরি কেজি স্কুলের প্লে শ্রেণীর ছাত্র। বর্তমানে শারিন রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন এন্ড প্লাস্টিক সার্জারিতে চিকিৎসাধীন আছে।

শারিনের বাবা মহাসিন জানান, শুক্রবার দুপুরে তার ছেলে শারিন বাড়ির সামনে একটি গ্যাস লাইটার ও একটি কলম নিয়ে খেলা করছিল। খেলার সময় সে তার গায়ে থাকা গেঞ্জির সাথে গ্যাস লাইটার ও কলমটি ঘষাঘষি করে। এ সময় গ্যাস লাইটার ব্লাস্ট হয়ে তার গেঞ্জিতে আগুন লেগে যায়। এতে করে তার শরীরের সামনের অংশের প্রায় ৫০ শতাংশ পুড়ে যায়। 

তিনি আরও জানান, এ সময় তিনি জুম্মার নামাজ আদায়ের জন্য মসজিদে ছিলেন। বাড়ি ফিতে তাকে আহত অবস্থায় প্রথমে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন এন্ড প্লাস্টিক সার্জারিতে রেফার করেন সেখানকার কর্তব্যরত চিকিৎসক। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।



  বিষয়:   নাটোর  শিশু  অগ্নিদগ্ধ  ঘটনা  চিকিৎসা 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত