প্রধানমন্ত্রীর জাপান সফর ফলপ্রসূ হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জবাবদিহি ডেস্ক

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক জাপান সফর কার্যকর ও ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, এ সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে।

2026-10-30T17:44:28+06:00
2026-10-30T17:44:28+06:00
শুক্রবার ● ৩০ অক্টোবর ২০২৬,
১৪ কার্তিক ১৪৩৩
Advertisement
জাতীয়
প্রধানমন্ত্রীর জাপান সফর ফলপ্রসূ হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জবাবদিহি ডেস্ক
⏲ ৫:৪৪ পিএম | ৩০ অক্টোবর, ২০২৬ | শুক্রবার
সংগৃহীত ছবি
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক জাপান সফর কার্যকর ও ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, এ সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে।

শুক্রবার (৩০ অক্টোবর) প্রধানমন্ত্রীর জাপান সফর নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

হুমায়ুন কবির জানান, বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্কের বহুমুখী গুরুত্ব, পারস্পরিক উপযোগিতা এবং ভবিষ্যৎ সম্ভাবনা বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রীর এ সফরের আয়োজন করা হয়। সফরে বাংলাদেশের উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখা ও তা আরও বাড়ানোর বিষয়ে জাপানের পক্ষ থেকে প্রতিশ্রুতি পাওয়া গেছে। পাশাপাশি বেসরকারি বিনিয়োগ এবং মানবসম্পদ উন্নয়নের ক্ষেত্রেও নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘সবার আগে বাংলাদেশ’—এই নীতিকে ভিত্তি করে এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ বিবেচনায় রেখে প্রধানমন্ত্রী জাপানের কাছ থেকে বিভিন্ন খাতে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস নিয়ে দেশে ফিরেছেন। এসব খাতের মধ্যে রয়েছে যোগাযোগ, পরিবেশ, কৃষি, মানবসম্পদ উন্নয়ন, স্থানীয় সরকার ব্যবস্থাপনা, টেকসই অর্থনীতি, আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা এবং রোহিঙ্গা সংকটের সমাধান।

তিনি আরও বলেন, এ সফরের মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক সম্পর্ক বাড়ানোর সম্ভাবনাও উজ্জ্বল হয়েছে।

হুমায়ুন কবির জানান, প্রধানমন্ত্রীর সফরে ঘোষিত ৬ দশমিক ৩৫ বিলিয়ন ডলারের বিনিয়োগের খাতসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় পর্যালোচনা করতে দ্রুতই জাপান থেকে একটি ইকোনমিক মিশন বাংলাদেশে আসবে।

জাপানের সঙ্গে ‘বিগ-বি’ উদ্যোগ নিয়ে আলোচনায় তৃতীয় কোনো দেশকে অন্তর্ভুক্ত করার বিষয়ে কথা হয়নি বলেও জানান তিনি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, অন্য কোনো রাষ্ট্রকে নিয়ে আলোচনার প্রয়োজন হলে সংশ্লিষ্ট দেশের উপস্থিতিতেই বাংলাদেশ সে আলোচনা করবে।

তিনি আরও বলেন, দেশের মাটি ও মানুষের স্বার্থকে অসম্মান করে কোনো দেশের সঙ্গে চুক্তি করবে না বিএনপি সরকার।

জ/শা 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত