দেশে ফিরেই বিধ্বংসী ট্রিপল সেঞ্চুরি সালমানের

খেলাধুলা

ইংল্যান্ড সফরের মাঝপথে পাকিস্তান দল থেকে বাদ পড়েন সালমান আলী আগা। দেশে ফিরেই অংশ নিলেন ঘরোয়া টুর্নামেন্টে। সিরিজের মাঝপথে বাদ পড়ার জবাব দিতেও বেশি সময় নিলেন না। পাকিস্তানের প্রেসিডেন্টস ট্রফিতে অসাধারণ এক ট্রিপল সেঞ্চুরি করেছেন সালমান। তবে বলের সঙ্গে রানের পার্থক্য দেখে স্পষ্ট হয়ে যায়, ইনিংসটা কতাট বিধ্বংসী ছিল। ৩৩৬ বলে ৩০০ রানে অপরাজিত থাকেন কিংসমেন একাডেমির এই ব্যাটার।

2026-09-13T19:21:04+06:00
2026-09-13T19:21:04+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
খেলাধুলা
দেশে ফিরেই বিধ্বংসী ট্রিপল সেঞ্চুরি সালমানের
প্রকাশ: রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২১ পিএম 
সংগৃহীত ছবি
ইংল্যান্ড সফরের মাঝপথে পাকিস্তান দল থেকে বাদ পড়েন সালমান আলী আগা। দেশে ফিরেই অংশ নিলেন ঘরোয়া টুর্নামেন্টে। সিরিজের মাঝপথে বাদ পড়ার জবাব দিতেও বেশি সময় নিলেন না। পাকিস্তানের প্রেসিডেন্টস ট্রফিতে অসাধারণ এক ট্রিপল সেঞ্চুরি করেছেন সালমান। তবে বলের সঙ্গে রানের পার্থক্য দেখে স্পষ্ট হয়ে যায়, ইনিংসটা কতাট বিধ্বংসী ছিল। ৩৩৬ বলে ৩০০ রানে অপরাজিত থাকেন কিংসমেন একাডেমির এই ব্যাটার।

ইংল্যান্ডের সফরে প্রথম টেস্টে বাবর আজমের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিয়েছিলেন সালমান। তবে টিম ম্যানেজমেন্ট ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সিদ্ধান্ত অনুযায়ী দল থেকে বাদ পড়তে হয় তাঁকে। ৭ জন খেলোয়াড় ও কোচিং স্টাফের পরিবর্তনের মধ্যে বাদ পড়ার তালিকায় শীর্ষ নামগুলোর একটি ছিলেন সালমান।

অ্যাবোটাবাদ ক্রিকেট স্টেডিয়ামে মারখোর আইটি স্যলুশনের বিপক্ষে ৭২ রানে ৩ উইকেট হারিয়ে কঠিন চাপে পড়ে যায় কিংসমেন একাডেমি। সেখান থেকে উইকেটে এসে দায়িত্বশীল ব্যাটিংয়ে দলকে দারুণ অবস্থানে নিয়ে যান সালমান।

১২৭ বলে করেন সেঞ্চুরি। ২৭৬ বলে ২০০, শেষ শতক করতে খেলেছেন ৬০ বল।  তাঁর ইনিংসজুড়ে ছিল ৪২টি চার এবং ৬টি ছক্কার মার। ফার্স্ট ক্লাস ক্রিকেটে তাঁর ক্যারিয়ার সেরা রান ছিল ১৬৯। এবার সেটি টপকে নতুন এক সর্বোচ্চ ইনিংস সালমানের। এটি তাঁর প্রথম শ্রেনিল ক্যারিয়ারের ১৮তম সেঞ্চুরি।

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে প্রথম ইনিংসে ২১ ও দ্বিতীয় ইনিংসে ৪ রানে আউট হওয়ার তাঁর ব্যাটিং নিয়ে প্রশ্ন তোলে টিম ম্যানেজমেন্ট। কিন্তু দেশে ফিরে ১ দিনের মাথায় ঘরোয়া ক্রিকেটের এমন তাণ্ডব পিসিবি নির্বাচকদের ওপর চরম মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করল।

জ/বা

  বিষয়:   খেলাধুলা  ক্রিকেট  পাকিস্তান  সালমান আলী আগা 

Advertisement
Loading...
Loading...
খেলাধুলা - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]