আলফাডাঙ্গায় দুর্বৃত্তদের হামলায় নিহত ১

ফরিদপুর প্রতিনিধি

দেশজুড়ে

2026-09-13T08:05:06+06:00
2026-09-13T08:05:06+06:00
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
আলফাডাঙ্গায় দুর্বৃত্তদের হামলায় নিহত ১
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৫ এএম 
সংগৃহীত ছবি
ফরিদপুরের আলফাডাঙ্গায় দুর্বৃত্তদের অতর্কিত হামলায় রবিউল ইসলাম শেখ ওরফে রবি (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর সঙ্গে থাকা আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

গতকাল শনিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কাশিয়ানী-আলফাডাঙ্গা সড়কের মালা সরকারি প্রাথমিক বিদ্যালয়-সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। নিহত রবি উপজেলার বড়ভাগ গ্রামের বাসিন্দা। তিনি পার্শ্ববর্তী কাশিয়ানী সদর বাজারে চায়ের দোকান চালাতেন।

আহতরা হলেন একই এলাকার মোক্তার বিশ্বাস (৫৫), হৃদয় শেখ (২১) ও লিটন খান (৪০)। ঘটনার পর স্থানীয়রা তাঁদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহতদের মধ্যে মোক্তার বিশ্বাসের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো দোকান বন্ধ করে একই গ্রামের আরও তিনজনের সঙ্গে বাড়ির পথে ছিলেন রবি। তাঁরা মালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছালে আগে থেকে অবস্থান নেওয়া একদল সশস্ত্র দুর্বৃত্ত তাঁদের ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কোপানো হলে ঘটনাস্থলেই রবির মৃত্যু হয়।

এদিকে, স্থানীয় সূত্র বলছে, এর আগে গত ২৬ জুন গ্রাম্য বিরোধের জেরে একই গ্রামের সুমন শেখ (৩০) নামে এক যুবককে প্রতিপক্ষের লোকজন একইভাবে কুপিয়ে হত্যা করেছিল। নিহত রবি ছিলেন সুমনের চাচা। এবারের হামলায় আহত ব্যক্তিরাও একই পক্ষের অনুসারী। ওই ঘটনার পূর্বশত্রুতার জের ধরে রবিকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে স্থানীয়ভাবে ধারণা করা হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা সার্কেল) মাসুদুজ্জামান বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। একজন নিহত ও বেশ কয়েকজন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]