বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডের নতুন এক হাওয়া বইছে। নেটিজেনরা যেন হুট করেই ফিরে গেছেন আশির দশকে। ফেসবুক খুললেই টাইমলাইনে ভেসে উঠছে আশির দশকের হলিউড-বলিউডের ক্লাসিক পোস্টার বা ভিন্টেজ ফটোশুটের ছবি। ওভারসাইজড ব্লেজার, পোলকা ডট পোশাক, চওড়া কলারের শার্ট, রট্রো হেয়ার স্টাইলে ধরা দিচ্ছেন তারকারা।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর জাদুতে সোনালী দিনে ফিরে যাওয়ার ট্রেন্ডে সাধারণ নেটিজেনদের পাশাপাশি গা ভাসিয়েছেন দেশের জনপ্রিয় শোবিজ তারকারাও। ভিন্টেজ ফ্যাশনের ছবি প্রকাশ করে ভক্তদের মাঝে তৈরি করেছেন নতুন উন্মাদনা।
নতুন ট্রেন্ডে নজর কেড়েছেন অভিনেত্রী পূর্ণিমা, সাফা কবির, তমা মির্জা, বুবলী, তাসনিয়া ফারিণ, বিদ্যা সিনহা মিম তৌসিম মাহাবুব, আরশ খান, জিয়াউল ফারুক অপূর্বসহ অনেকে।
নজর কাড়া একটি ছবি প্রকাশ করে ক্যাপশনে পূর্ণিমা লিখেছেন, নতুন ট্রেন্ড
অভিনেত্রী তমা মির্জা দুইটি ছবি প্রকাশ করে লিখেছেন, ট্রেন্ডের সাথে তাল মিলিয়ে।
অভিনেত্রী তানজিকা আমিন ছবিটি প্রকাশ করে লিখেছেন, গা ভাসাইলাম
অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা লিখেছেন, কালজয়ী গান আর পুরোনো দিনের স্টাইলের সেই সোনালী যুগে ফিরে যাওয়া!
অভিনেত্রী বিদ্যা সিনহা মিম লিখেছেন, আশির দশকের লুক।
সাফা কবির লিখেছেন, আশির দশকের এই উন্মাদনা এখন পুরো ইন্টারনেট জুড়ে ছড়িয়ে পড়েছে। আর চরকি এতে দারুণ এক চমৎকার ভাবনা নিয়ে হাজির হয়েছে!
আশির দশকের এই লুকে ডা. ইরিনকে কেমন লাগছে?
অভিনেতা শামীম হাসান সরকার লিখেছেন, এলাকায় আছি !
গায়িকা জেফার রহমান লিখেছেন, ইন্টারনেটের আশির দশকের এই পার্টিতে এইমাত্র যোগ দিলাম!
শাড়ির ছবিতে বুবলীর সাজে ফুটে উঠেছে আশির দশকের সেই চেনা আবহ। পোশাক, চুলের স্টাইল ও পুরো উপস্থাপনায় যেন ফিরে এসেছে পুরোনো দিনের নান্দনিকতা। অন্যদিকে জিন্স ও লাল টি-শার্টের লুকে তাকে দেখা গেছে বেশ প্রাণবন্ত ও আধুনিক ভঙ্গিতে।
অভিনেত্রী সামিয়া অথৈ লিখেছেন, আশির দশকে আমাকে কেমন দেখতে লাগত? একটু ভিন্টেজ, একটু গ্ল্যামারাস, আর পুরোটাই আমার মতো। আশির দশকের আমি
অভিনেত্রী পূজা চেরি লিখেছেন, করলাম আরকি আশির দশকের লুক।
মৌসুমী হামিদ লিখেছেন, খারাপ না
হ্যাশ ট্যাগ আশির দশক লিখে দুইটি ছবি প্রকাশ করেছেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া।
অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব লিখেছেন, ট্রেন্ডের সাথে তাল মিলিয়ে! আশির দশকের একজন অভিনেতা হলে যেমনটা হতো।
আশির দশকের ট্রেন্ডের সময় নব্বই দশকে ক্যামেরা বন্দি একটি ছবি প্রকাশ করেছেন অভিনেতা আরশ খান। ক্যাপশনে লিখেছেন, এআই ছাড়া নব্বই দশকের ছবি।
দুই বাংলার জনপ্রিয় গায়িকা সুনিধি নায়েক দুইটি ছবি প্রকাশ করে লিখেছেন, আশির দশক! ট্রেন্ডের সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করছি!
জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ লিখেছেন, ভালোই হতো।
ছবি প্রকাশ করলেও কোনো ক্যাপশন যুক্ত করেননি অভিনেতা অ্যালন শুভ্র।
জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব লিখেছেন, আশির দশকের কোনো এক বিকেল থেকে…।
একটি গাড়ির সামনে চশমা চোখে দাঁড়িয়ে আছেন শ্যামল মাওলা। ছবিটি শেয়ার করে তিনি লিখেছেন, পুরোনো দিনের স্টাইল কখনও ফ্যাশনের বাইরে যায় না।
অভিনেত্রী ভাবনাও নিজেকে সাজিয়েছেন রেট্রো আবহে। আশির দশকের আদলে তৈরি ছবিটি প্রকাশ করে তিনি লিখেছেন, ‘আশির দশকের আমি- ভিনটেজ আমেজে, চিরন্তন এক মায়ায়।’
তবে এই তারকাময় রেট্রো যাত্রায় এখনো সরাসরি যুক্ত হননি শাকিব খান। নিজের কোনো আশির দশকের লুকের ছবি তিনি প্রকাশ না করলেও তার ভক্তরা অবশ্য বসে নেই। এআই ব্যবহার করে প্রিয় নায়কের আশির দশকের নানা ছবি তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন তারা। অন্য তারকারা যখন নিজেদের রেট্রো অবতার দেখাচ্ছেন, তখন শাকিব খানকে সেই সময়ে কেমন দেখাত- ভক্তদের কৌতূহলই যেন তার এমন ছবির পেছনে মূল কারণ।
জ/উ