ইলন মাস্কের প্রেম-বিয়ে ও সম্পর্কের আলোচিত অধ্যায়

জবাবদিহি ডেস্ক

রকমারি

2026-10-04T19:16:21+06:00
2026-10-04T19:16:21+06:00
রোববার ● ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
Advertisement
রকমারি
ইলন মাস্কের প্রেম-বিয়ে ও সম্পর্কের আলোচিত অধ্যায়
জবাবদিহি ডেস্ক
⏲ ৭:১৬ পিএম | ৪ অক্টোবর, ২০২৬ | রোববার
ইলন মাস্কের প্রেম-বিয়ে ও সম্পর্কের আলোচিত অধ্যায়
বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের পেশাগত সাফল্যের পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবনও বরাবরই সংবাদমাধ্যমের আলোচনায়। হলিউড তারকা, সংগীতশিল্পী থেকে শুরু করে শীর্ষ নির্বাহীদের সঙ্গে তাঁর প্রেম ও দাম্পত্য সম্পর্ক বিভিন্ন সময়ে বিশ্বজুড়ে কৌতূহল তৈরি করেছে।

সম্প্রতি এক লেখিকার ঘরে তাঁর ১৪তম সন্তানের জন্ম এবং সাবেক সঙ্গিনী শিবন জিলিসের সঙ্গে সম্পর্কচ্ছেদের খবর সামনে আসায় আবারও আলোচনায় এসেছে মাস্কের বৈচিত্র্যময় ডেটিং ইতিহাস। তাঁর জীবনে আসা আলোচিত সঙ্গিনীদের গল্প একনজরে দেখে নেওয়া যাক।

জেনিফার গউইন: প্রথম প্রেমের সূচনা

নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় জেনিফার গউইনের সঙ্গে সম্পর্কে জড়ান ইলন মাস্ক। প্রায় এক বছর তাদের সম্পর্ক স্থায়ী হয়। পরে লং ডিসট্যান্স রিলেশনশিপ চালিয়ে যেতে মাস্কের অনিচ্ছার কারণে তাদের বিচ্ছেদ ঘটে।

২০২২ সালে গউইন মাস্কের তরুণ বয়সের কিছু বিরল ছবি ও প্রেমপত্র নিলামে তোলেন এবং সেখান থেকে পাওয়া অর্থ তহবিল সংগ্রহে ব্যবহার করেন। এ সময় তিনি মাস্কের উদ্ভাবনী দৃষ্টিভঙ্গির স্মৃতিও তুলে ধরেন।

জাস্টিন মাস্ক: প্রথম সংসার ও আট বছরের বন্ধন

কানাডার কুইন্স ইউনিভার্সিটিতে পড়াশোনার সময় জাস্টিন উইলসনের সঙ্গে ইলন মাস্কের পরিচয়। দীর্ঘ সম্পর্কের পর ২০০০ সালে তারা বিয়ে করেন।

২০০২ সালে তাদের প্রথম সন্তান নেভাদা আকস্মিক শিশু মৃত্যু সিন্ড্রোমে (এসআইডিএস) মারা যায়। পরবর্তীতে কৃত্রিম প্রজনন পদ্ধতিতে এই দম্পতির যমজ ও ট্রিপলেটসহ আরও পাঁচ সন্তান জন্ম নেয়।

দাম্পত্য জীবনের নানা জটিলতা ও মতবিরোধের পর ২০০৮ সালে আট বছরের সংসারের ইতি ঘটে।

তালুলাহ রাইলি: দুই দফায় বিয়ে ও বিচ্ছেদ

প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের কিছুদিন পর ব্রিটিশ অভিনেত্রী তালুলাহ রাইলির সঙ্গে সম্পর্কে জড়ান মাস্ক। ২০১০ সালে তারা বিয়ে করেন। তবে দুই বছর পর ২০১২ সালে তাদের বিচ্ছেদ হয়।

এরপর ২০১৩ সালে বিস্ময়করভাবে তারা আবারও বিয়ে করেন। দ্বিতীয় দফার এই দাম্পত্যও দীর্ঘস্থায়ী হয়নি। ২০১৬ সালে তাদের চূড়ান্ত বিচ্ছেদ সম্পন্ন হয়। তবে বিচ্ছেদের পরও দুজনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে বলে জানা যায়।

অ্যাম্বার হার্ড: হলিউড তারকার সঙ্গে আলোচিত সম্পর্ক

হলিউড অভিনেত্রী অ্যাম্বার হার্ডের সঙ্গে ইলন মাস্কের সম্পর্কের গুঞ্জন শুরু হয় ২০১৬ সালে। ২০১৭ সালে তারা প্রকাশ্যে নিজেদের সম্পর্কের কথা জানান। তবে কাজের ব্যস্ততা ও দূরত্বের কারণে একই বছর তাদের বিচ্ছেদ ঘটে।

পরবর্তীতে কয়েকবার তাদের একসঙ্গে দেখা গেলেও ২০১৮ সালের শুরুতে সম্পর্কের স্থায়ী সমাপ্তি ঘটে। পরে হার্ড জানান, সম্পর্ক শেষ হলেও তাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধুত্ব বজায় রয়েছে।

গ্রাইমস: তিন সন্তানের জন্ম ও বিচিত্র সম্পর্ক

২০১৮ সালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মজার কথোপকথনের মাধ্যমে কানাডিয়ান সংগীতশিল্পী গ্রাইমসের সঙ্গে মাস্কের সম্পর্কের সূচনা হয়।

এই সম্পর্ক থেকে তাদের তিন সন্তান রয়েছে-এক্স, এক্সা ডার্ক সাইডরেল ও টেকনো মেকানিকাস।

তাদের সম্পর্কে একাধিকবার বিচ্ছেদ ও পুনর্মিলন ঘটেছে। বর্তমানে তারা আনুষ্ঠানিকভাবে আলাদা থাকলেও সন্তানদের একসঙ্গে লালন-পালনের সুবিধার্থে একই এলাকায় বসবাস করছেন।

শিবন জিলিস: করপোরেট নির্বাহী থেকে চার সন্তানের মা

ইলন মাস্কের ব্রেন-চিপ প্রযুক্তি প্রতিষ্ঠান নিউরালিঙ্কের শীর্ষ নির্বাহী শিবন জিলিসের সঙ্গে তাঁর সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আসে ২০২২ সালে। তাদের চার সন্তান রয়েছে।

শুরুতে আইভিএফ পদ্ধতিতে সন্তান নেওয়ার বিষয়টি সামনে এলেও পরবর্তীতে জিলিস তাদের প্রেমের সম্পর্কের কথা স্বীকার করেন।

তবে চলতি বছরের অক্টোবরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় জিলিস নিশ্চিত করেন, তাদের দীর্ঘদিনের রোমান্টিক সম্পর্কের সমাপ্তি ঘটেছে।

অ্যাশলি সেন্ট ক্লেয়ার: ১৪তম সন্তানের আগমন

২০২৫ সালের ফেব্রুয়ারিতে লেখিকা ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অ্যাশলি সেন্ট ক্লেয়ার প্রকাশ্যে জানান, তিনি ইলন মাস্কের ১৪তম সন্তানের মা হয়েছেন।

সন্তান ও পরিবারের নিরাপত্তার কথা বিবেচনা করে বিষয়টি এতদিন গোপন রেখেছিলেন বলে জানান তিনি। তবে বিভিন্ন ট্যাবলয়েডের প্রতিবেদনের পর তা প্রকাশ্যে আনেন। এ সন্তানের বিষয়ে মাস্ক এখন পর্যন্ত জনসমক্ষে কোনো মন্তব্য করেননি।

এ ছাড়া পরে মুছে ফেলা একটি এক্স পোস্টে সেন্ট ক্লেয়ার দাবি করেছিলেন, ইলন মাস্ক তাঁর সঙ্গে আরও সন্তান নেওয়ার ইচ্ছার কথাও জানিয়েছিলেন।

ইলন মাস্কের ব্যক্তিগত জীবনের এই সম্পর্কগুলো যেমন বিভিন্ন সময়ে আলোচনার জন্ম দিয়েছে, তেমনি তাঁর পরিবার ও সন্তানদের সংখ্যাও তাঁকে ঘিরে জনসাধারণের কৌতূহলের অন্যতম বিষয় হয়ে উঠেছে।

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত