সরকারি হারানো অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান, তথ্য দিলেই মিলবে পুরস্কার

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-09-09T01:11:04+06:00
2026-09-09T01:11:04+06:00
শুক্রবার ● ৩০ অক্টোবর ২০২৬,
১৪ কার্তিক ১৪৩৩
Advertisement
জাতীয়
সরকারি হারানো অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান, তথ্য দিলেই মিলবে পুরস্কার
জবাবদিহি ডেস্ক
⏲ ১:১১ এএম | ৯ সেপ্টেম্বর, ২০২৬ | বুধবার
সংগৃহীত ছবি
দেশব্যাপী সরকারি হারানো অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সমন্বিত অভিযান সুষ্ঠু ও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে র‍্যাবকে প্রধান সমন্বয়কারী সংস্থা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) র‍্যাব মিডিয়া থেকে পাঠানো এক খুদেবার্তায় এই তথ্য জানানো হয়।

হারানো অস্ত্রের সঠিক তথ্য দিয়ে এই যৌথ অভিযানে সহায়তা করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে র‍্যাব। তথ্য প্রদানকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রেখে নিরাপদে পুরস্কার প্রদানের নিশ্চয়তা দিয়েছে সংস্থাটি।

হারানো সরকারি অস্ত্রের তথ্য দিতে র‍্যাবের হটলাইন নম্বর ০১৭৭৭৭১১৪৪১, ০১৭৭৭৭১১৪৪২, ০১৭৭৭৭১১৪৪৩, ০১৭৭৭৭১১৪৪৪ এবং ০২৫৫৬৬৯৯৯৯-এ যোগাযোগ করা যাবে।

এছাড়া এসব নম্বরে ইমো, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও ভাইবার ব্যবহার করেও তথ্য দেওয়া যাবে বলে জানিয়েছে র‍্যাব। তথ্যদাতার পরিচয় গোপন রাখা ও পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি প্রদত্ত তথ্যের ভিত্তিতে হারানো সরকারি অস্ত্র উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত