একসাথে নেই সৃজিত-মিথিলা, বিচ্ছেদের ইঙ্গিত দিলেন নিজেই

বিনোদন ডেস্ক

বিনোদন

2026-09-08T16:51:21+06:00
2026-09-08T16:51:21+06:00
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
বিনোদন
একসাথে নেই সৃজিত-মিথিলা, বিচ্ছেদের ইঙ্গিত দিলেন নিজেই
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৫১ পিএম 
সংগৃহীত ছবি
টলিউডের নির্মাতা সৃজিত মুখোপাধ্যায় ও বাংলাদেশি অভিনেত্রী মিথিলার সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা রয়েছে। এবার সরাসরি কারও নাম উল্লেখ না করে নিজের জীবনে ‘স্টেবল পার্টনারশিপ’ বা স্থায়ী সঙ্গীর অভাবের কথা জানিয়েছেন সৃজিত। তাঁর এই মন্তব্যের পর মিথিলার সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

সম্প্রতি পশ্চিমবঙ্গের জনপ্রিয় টকশো ‘স্ট্রেইট আপ উইথ শ্রী’-তে অতিথি হয়ে নিজের অতীত সম্পর্ক, সাবেক প্রেমিকাদের সঙ্গে যোগাযোগ এবং একাকিত্ব নিয়ে খোলামেলা কথা বলেন সৃজিত। এক প্রশ্নের জবাবে তিনি জানান, জীবনের এই পর্যায়ে এসে একজন স্থায়ী সঙ্গীর অভাব অনুভব করছেন।

সৃজিত ও মিথিলার বিয়ের পর প্রায় ছয় বছর পেরিয়ে গেছে। তবে দুজনকে খুব একটা গুছিয়ে সংসার করতে দেখা যায়নি। গত তিন বছর ধরে বিভিন্ন সময় তাঁদের বিচ্ছেদের খবরও আলোচনায় এসেছে। এবার সাক্ষাৎকারে সরাসরি মিথিলার প্রসঙ্গ না এলেও সৃজিতের ‘স্থায়ী সঙ্গী নেই’ মন্তব্যটি নতুন করে সেই জল্পনাকে উসকে দিয়েছে।

যদিও মিথিলার সঙ্গে তাঁর সম্পর্ক ভেঙে গেছে-এমন কোনো কথা সরাসরি বলেননি সৃজিত। তাঁর মন্তব্যের সূত্র ধরেই অনুরাগীদের একাংশের মধ্যে সম্পর্কের টানাপোড়েন কিংবা বিচ্ছেদের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

সাক্ষাৎকারে সাবেক প্রেমিকাদের সঙ্গেও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকার কথা জানান এই নির্মাতা। স্বস্তিকা মুখোপাধ্যায় ও ঋতাভরী চক্রবর্তীর মতো সাবেকদের সঙ্গে প্রেমের সম্পর্ক শেষ হলেও তাঁদের সঙ্গে ভালো যোগাযোগ রয়েছে বলে জানান তিনি।

সুস্মিতা চট্টোপাধ্যায়ের প্রসঙ্গেও কথা বলেন সৃজিত। একসময় তিনি তাঁর খুব ঘনিষ্ঠ ছিলেন জানিয়ে নির্মাতা বলেন, সব সম্পর্কের নির্দিষ্ট কোনো লেবেল থাকে না। তাঁদের মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠতা থাকলেও সময়ের সঙ্গে সেই দূরত্ব তৈরি হয়েছে। বর্তমানে তাঁরা একে অপরের শুভাকাঙ্ক্ষী বলেও জানান তিনি।

সৃজিতের ভাষায়, জীবন আসলে একটি যাত্রার মতো। অনেকেই কয়েকটি স্টেশন পর ট্রেন থেকে নেমে যান, এরপর হয়তো অন্য কোনো ট্রেনে ওঠেন। সুস্মিতার ক্ষেত্রেও এমনটাই ঘটেছে বলে মন্তব্য করেন তিনি। সূত্র: হিন্দুস্তান টাইমস

জ/উ






Advertisement
Loading...
Loading...
বিনোদন - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]