ঢাকা ক্লাবের সভাপতি হলেন আলতামাশ কবির

জবাবদিহি ডেস্ক

অন্যান্য

ঢাকা ক্লাব লিমিটেডের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সংবাদের সম্পাদক ও প্রকাশক আলতামাশ কবির। গতকাল শনিবার ক্লাবের পরিচালনা পর্ষদের নির্বাচনে ৯৭৬ ভোট পেয়ে তিনি বর্তমান সভাপতি শামীম হোসেনকে (৩৯২ ভোট) হারিয়ে সভাপতি নির্বাচিত হন।

2026-09-06T22:05:26+06:00
2026-09-06T22:05:26+06:00
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
অন্যান্য
ঢাকা ক্লাবের সভাপতি হলেন আলতামাশ কবির
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০৫ পিএম 
সংগৃহীত ছবি
ঢাকা ক্লাব লিমিটেডের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সংবাদের সম্পাদক ও প্রকাশক আলতামাশ কবির। গতকাল শনিবার ক্লাবের পরিচালনা পর্ষদের নির্বাচনে ৯৭৬ ভোট পেয়ে তিনি বর্তমান সভাপতি শামীম হোসেনকে (৩৯২ ভোট) হারিয়ে সভাপতি নির্বাচিত হন।

এদিন ২০২৬-২০২৭ মেয়াদের এ পর্ষদে আরও ১০ পরিচালক নির্বাচিত হয়েছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

এতে বলা হয়, ঢাকা ক্লাবের আজীবন ও স্থায়ী সদস্যদের ভোটে তারা নির্বাচিত হয়েছেন।

তবে কতজন সদস্য ভোট দিয়েছেন সেই তথ্য বিজ্ঞপ্তিতে বলা হয়নি।

নির্বাচিত অন্য পরিচালকরা হলেন- তারেক আহমেদ আদেল, ওসামা তাসীর, তানভীর আজিজ খান, অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী, এস. এম. হাফিজ আল আশাদ, নাজমা আক্তার, মো. আমিনুল হক, আম্বারীন ইসলাম, আবদুর রহমান ও রাব্বানী জব্বার।


জ/বা




  বিষয়:   অন্যান্য  ঢাকা ক্লাব  আলতামাশ কবির 



Advertisement
Loading...
Loading...
অন্যান্য - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]