মহান সশস্ত্র বাহিনী দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে চট্টগ্রামের পতেঙ্গায় জহুরুল হক বিমানঘাঁটিতে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন।
এ সময় তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল অবদান, আত্মত্যাগ, সাহসিকতা ও পেশাদারত্বের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের যেকোনো ক্রান্তিলগ্নে সশস্ত্র বাহিনীর দেশপ্রেম, দায়িত্ববোধ ও অবদান জাতির জন্য গর্বের ও অনুপ্রেরণার।
মহান সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেশের সব সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও গভীর শ্রদ্ধা জানান ডা. শাহাদাত হোসেন।