মেঘনায় জেলের জালে ধরা পড়ল ১৪ কেজির কোরাল

জবাবদিহি ডেস্ক

দেশজুড়ে

ভোলার মনপুরার মেঘনায় জেলের জালে ধরা পড়েছে ১৪ কেজি ওজনের একটি কোরাল। তবে বরফ সংকটের কারণে ঘাটে আনার আগেই মাছটি কিছুটা পচে যায়। পরে নিলামে ৭৫০ টাকা কেজি দরে সেটি সাড়ে ১০ হাজার টাকায় বিক্রি হয়।

2026-09-06T10:57:31+06:00
2026-09-06T11:01:38+06:00
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
দেশজুড়ে
মেঘনায় জেলের জালে ধরা পড়ল ১৪ কেজির কোরাল
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫৭ এএম  আপডেট: ০৬.০৯.২০২৬ ১১:০১ এএম
মেঘনায় জেলের জালে ধরা পড়ল ১৪ কেজির কোরাল
ভোলার মনপুরার মেঘনায় জেলের জালে ধরা পড়েছে ১৪ কেজি ওজনের একটি কোরাল। তবে বরফ সংকটের কারণে ঘাটে আনার আগেই মাছটি কিছুটা পচে যায়। পরে নিলামে ৭৫০ টাকা কেজি দরে সেটি সাড়ে ১০ হাজার টাকায় বিক্রি হয়।

গতকাল শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার রামনেওয়াজ মৎস্যঘাটে বাচ্চু চৌধুরীর আড়তে মাছটি নিয়ে আসেন জেলে খালেক মাঝি। পরে নিলামে মাছটি কিনে নেন মৎস্য ব্যবসায়ী শাকিল।

খালেক মাঝি জানান, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় মেঘনায় কোরাল ধরার জালে মাছটি ধরা পড়ে। বরফ সংকটের কারণে আড়তে আনতে কিছুটা পচে যায়। পরে নিলামে ৭৫০ টাকা কেজি দরে সেটি কিনে নেন শাকিল।

মৎস্য ব্যবসায়ী শাকিল জানান, বরফ সংকটের কারণে মাছটিতে পচন ধরেছিল। নিলামে সাড়ে ১০ হাজার টাকায় কেনার পর ঘাটের ১৪ জন মৎস্য ব্যবসায়ী খাওয়ার জন্য ভাগ করে নেন।

বাচ্চু চৌধুরীর মৎস্য আড়তের ম্যানেজার সুরুজিত দাস জানান, বরফ সংকটের কারণে মেঘনায় ধরা পড়া মাছটিতে পচন ধরে। পরে নিলামে ৭৫০ টাকা কেজি দরে শাকিল ব্যাপারি মাছটি কিনে নেন। পরে ঘাটে কেটে ১৪ জন ব্যাপারি ভাগ করে নিয়ে যান।


জ/রা




  বিষয়:   মনপুরা  বড় মাছ 



Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]