বিনোদন ডেস্ক

বিনোদন

2026-09-02T17:50:14+06:00
2026-09-02T17:50:14+06:00
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
বাংলা English
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
বিনোদন
পপিকে নিয়ে ওমর সানীর বার্তা, ‘ধর্ম-কর্ম দুইটা আলাদা’
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫০ পিএম 
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সাদিকা পারভীন পপিকে ঘিরে সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। এর মধ্যে অভিনয়জীবন নিয়ে তার পুরনো একটি মন্তব্যও আবার সামনে এসেছে। এ পরিস্থিতিতে চলচ্চিত্রের সম্মান ও নিজের অবস্থান তুলে ধরে ফেসবুকে বার্তা দিয়েছেন অভিনেতা ওমর সানী।

ওমর সানী তার পোস্টে ধর্ম ও কর্মকে আলাদা বিষয় হিসেবে উল্লেখ করেন। পপির বক্তব্য প্রসঙ্গে তিনি লেখেন, ‘পপির কথাটা যেভাবে আসছে এভাবে ঠিক না যদি ও এভাবে বলে থাকে। আসলে ধর্ম কর্ম দুইটা আলাদা জিনিস কর্মটা হালাল ধর্ম তো কোন কথাই নেই।’

পপির বক্তব্যের সমালোচনা করলেও চলচ্চিত্রের প্রতি সম্মান বজায় রাখার কথা তুলে ধরেন ওমর সানী। তার ভাষ্য, চলচ্চিত্রে কাজ করে সৎভাবে জীবিকা নির্বাহ করা কোনো অপরাধ বা অনৈতিক বিষয় নয়। বরং সমাজে বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে জড়িতদের তুলনায় বিনোদন জগতের মানুষের সৎ ও পরিশ্রমের জীবিকা অনেক বেশি সম্মানের।

পপির পাশাপাশি নিজের মক্কা-মদিনা সফরের প্রসঙ্গও তুলে ধরেন ওমর সানী। তিনি লেখেন, ‘আল্লাহর হুকুম ছাড়া কেউ মক্কা এবং মদিনাতে যেতে পারে না, কিন্তু আল্লাহ আমাদের ডেকেছেন। বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা।’

পপিকে উদ্দেশ করে পোস্টের শেষাংশে ওমর সানী লেখেন, ‘ও এখনও আমার কাছে ছোট মানুষ, ভালো থাকিস পপি।’

এর আগে এক ভিডিও বার্তায় অভিনয়জগৎ থেকে দূরে সরে যাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন পপি। অঝোর কান্নায় তিনি জানিয়েছিলেন, সবকিছু থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন। জীবনের বাকি সময় শান্তিতে কাটাতে চান এবং সৃষ্টিকর্তার নাম জপে সময় পার করতে চান বলেও জানান তিনি।

সম্প্রতি অভিনয়জীবন ও অতীত পথচলা নিয়ে পপির সেই মন্তব্য নতুন করে আলোচনায় আসে। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। এর মধ্যেই ওমর সানীর বক্তব্যও নতুন করে সামনে এসেছে।

১৯৯৭ সালে পপির প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘কুলি’-তে তার বিপরীতে নায়ক হিসেবে অভিনয় করেছিলেন ওমর সানী। পরবর্তীতে ‘জগত সংসার’সহ একাধিক চলচ্চিত্রে তারা একসঙ্গে অভিনয় করেন।

জ/উ





Advertisement
Loading...
Loading...
বিনোদন - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]