জবাবদিহি ডেস্ক

অন্যান্য

2026-09-02T18:39:20+06:00
2026-09-02T18:39:20+06:00
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
বাংলা English
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
অন্যান্য
দুদকের অভিযোগের প্রমাণ প্রকাশের দাবি আসিফ মাহমুদের
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩৯ পিএম 
নিজের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উত্থাপিত অভিযোগের প্রমাণ জনসম্মুখে প্রকাশের দাবি জানিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ বিষয়ে আজ বুধবার রাতে বিস্তারিত বক্তব্য দেবেন বলেও জানিয়েছেন তিনি।

আজ বুধবার (২ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ দাবি জানান আসিফ মাহমুদ।

এদিকে, আজ বুধবার বিকেলে দুদকের মুখপাত্র আকতারুর ইসলাম গণমাধ্যমকে জানান, অন্তর্বর্তী সরকারের সময় উপদেষ্টা থাকাকালে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে যুব উন্নয়ন অধিদপ্তরের ১৮৮ কর্মকর্তার বদলিতে অর্থ লেনদেনের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুদক।

ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ লিখেছেন, ১৮৮ জন উপজেলা পর্যায়ের কর্মকর্তার কাছ থেকে ১ লাখ ৪৬ হাজার টাকা করে মোট ২ কোটি ৭৬ লাখ টাকার দুর্নীতি করেছেন একজন উপদেষ্টা, একজন সচিব, একজন যুগ্মসচিব ও একজন উপসচিবসহ আরও অনেকে-দুদক এমন প্রমাণ পাওয়ার কথা বলছে। তিনি এসব কথিত দুর্নীতির প্রমাণ জনগণের জন্য উন্মুক্ত করার আহ্বান জানান।

আসিফ মাহমুদের ভাষ্য অনুযায়ী, দুদক যেহেতু প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে, তাই সেই প্রমাণ জনসম্মুখে প্রকাশ করা উচিত। তবে আজ বুধবার রাতে এ বিষয়ে আসিফ মাহমুদ গণমাধ্যমের সামনে বক্তব্য দেবেন, নাকি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান তুলে ধরবেন-তা তিনি স্পষ্ট করেননি।

জ/উ





Advertisement
Loading...
Loading...
অন্যান্য - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]