বিনোদন ডেস্ক

বিনোদন

2026-09-01T21:11:18+06:00
2026-09-01T21:11:18+06:00
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
বাংলা English
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
বিনোদন
সাদামাটা সাজে পরীর মুগ্ধতা, ভক্তদের প্রশংসার বন্যা
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১১ পিএম 
চিত্রনায়িকা পরীমনির আসল নাম শামসুন্নাহার স্মৃতি। তবে চলচ্চিত্রে ‘পরীমনি’ নামেই পরিচিত তিনি। দর্শক-ভক্তদের কাছেও এই নামটি বেশ জনপ্রিয়। রূপ-লাবণ্যে পরীমনিকে ‘পরীর মতো’ বলেই অভিহিত করেন অনেকে।

আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে চারটি ছবি প্রকাশ করেন পরীমনি। ছবিগুলোতে তাকে দেখা যায় গোলাপি পাড়ের সাদা শাড়িতে। খোলা চুলের সঙ্গে হাতে ও কানে ছিল সাধারণ গয়না। সাদামাটা সাজেই ক্যামেরার সামনে মোহনীয় রূপে ধরা দিয়েছেন অভিনেত্রী।

ছবিগুলো পরীমনি নিজেই তুলেছেন, অর্থাৎ এগুলো তার নিজস্বী। কোনো ছবিতে লাজুক ভঙ্গিতে হাসতে দেখা গেছে তাকে, আবার কোনো ছবিতে বিশাল আকাশের দিকে হাত বাড়িয়ে দিয়েছেন। প্রাকৃতিক পরিবেশে তোলা এসব ছবি প্রকাশের পরই ভক্তদের মধ্যে বেশ সাড়া পড়ে।

পরীমনির রূপের প্রশংসায় সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করতে থাকেন অনুসারীরা। এক ভক্ত লিখেছেন, ‘পরীকে দেখতে পরীর মতোই লাগে।’ আরেকজনের মন্তব্য, ‘আকাশ থেকে নেমে এসেছে ডানা কাটা সাদা পরী।’ অন্য এক ভক্ত লিখেছেন, ‘পরী আছে, কেবল ডানা দুটো দরকার।’ আরেক অনুসারীর ভাষায়, ‘শাড়ি সাদা, সাজও সাদা; দেখতে একেবারে নিষ্পাপ পরী।’

ছবিগুলো প্রকাশের মাত্র তিন ঘণ্টার মধ্যেই পোস্টটিতে প্রতিক্রিয়ার সংখ্যা ৪১ হাজার ছাড়িয়ে যায়। পাশাপাশি প্রায় চার হাজার মানুষ মন্তব্য করেন। ছবিগুলো শেয়ারও হয়েছে শত শতবার। এতে সাদামাটা সাজে পরীমনির উপস্থিতি যে নেটিজেনদের নজর কেড়েছে, তা সহজেই বোঝা যাচ্ছে।

এদিকে অভিনয়ে আপাতত অনিয়মিত পরীমনি। বর্তমানে নিজের পোশাকের ব্র্যান্ড নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। পাশাপাশি দুই সন্তানকে ঘিরেও রয়েছে তার পারিবারিক ব্যস্ততা। সর্বশেষ কোরবানির ঈদে ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দ মেলা’র মাধ্যমে পর্দায় দেখা গেছে পরীমনিকে।

জ/উ





Advertisement
Loading...
Loading...
বিনোদন - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]