জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-09-02T18:27:21+06:00
2026-09-02T18:27:21+06:00
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
বাংলা English
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
জাতীয়
বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২৭ পিএম 
দেশের টেকসই উন্নয়ন ও জনগণের জীবনমান আরও উন্নত করতে বিশ্বব্যাংকের সহযোগিতা ভবিষ্যতে আরও বাড়বে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। আজ বুধবার সচিবালয়ে মন্ত্রীর অফিসকক্ষে বিশ্বব্যাংকের মিশন প্রধান জ্যাঁ পেসমের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ প্রত্যাশা জানান।

বৈঠকে বাংলাদেশের চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বিশ্বব্যাংকের সহযোগিতা, পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন ব্যবস্থা, পল্লী উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং স্থানীয় সরকার খাতের নানা বিষয় নিয়ে আলোচনা হয়।

এলজিআরডি মন্ত্রী বলেন, দেশের উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল ও দীর্ঘমেয়াদি করতে সরকার ও উন্নয়ন সহযোগীদের সমন্বিতভাবে কাজ করা প্রয়োজন। স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়ানোর পাশাপাশি জনগণের দোরগোড়ায় মানসম্মত নাগরিক সেবা পৌঁছে দিতে বিশ্বব্যাংকের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি বলেন, পানি সরবরাহ, পয়োনিষ্কাশন, পল্লী উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সরকারের উদ্যোগ চলমান রয়েছে। এসব কার্যক্রমকে আরও কার্যকর ও টেকসই করতে উন্নয়ন সহযোগীদের সহযোগিতা অব্যাহত রাখা প্রয়োজন।

বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় বিশ্বব্যাংকের দীর্ঘদিনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান ড. আবদুল মঈন খান। একই সঙ্গে ভবিষ্যতেও দেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন কার্যক্রমে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। মতবিনিময়কালে বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে বিদ্যমান সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানসহ স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং বিশ্বব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জ/উ






Advertisement
Loading...
Loading...
জাতীয় - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]