বিনোদন ডেস্ক

বিনোদন

2026-08-31T14:06:34+06:00
2026-08-31T14:06:34+06:00
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
বাংলা English
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
Advertisement
বিনোদন
মাতৃত্বের বিরতিতে স্মৃতির পাতায় বুবলী
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ২:০৬ পিএম 
লাইট-ক্যামেরা-অ্যাকশন থেকে কয়েক মাস ধরে দূরে রয়েছেন অভিনেত্রী শবনম বুবলী। দ্বিতীয়বার মা হওয়ার পর আপাতত অভিনয় থেকে বিরতিতে আছেন তিনি। গত ১১ মে কন্যাসন্তানের মা হন বুবলী। তবে বিষয়টি প্রকাশ্যে আনেন ৫ জুন।

নবজাতককে সময় দিতে বর্তমানে পরিবারের সঙ্গে ঘরেই সময় কাটছে অভিনেত্রীর। অভিনয়ে বিরতি থাকলেও ভক্তদের সঙ্গে যোগাযোগ ধরে রেখেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে নিজের ফেসবুক পেজে পুরনো দিনের স্মৃতি ও ছবি-ভিডিও শেয়ার করতে দেখা যাচ্ছে তাকে।

৬ আগস্ট একটি ফটোশুটের বিহাইন্ড দ্য সিন ভিডিও পোস্ট করেন বুবলী। সিলভার রঙের গাউনে থাকা সেই ভিডিওর ক্যাপশনে লেখেন ‘মুহূর্ত’, সঙ্গে ছিল ‘থ্রোব্যাক মুড’ হ্যাশট্যাগ। ৮ আগস্ট একই ক্যাপশন ও হ্যাশট্যাগে নীল শাড়িতে রূপালি আঁচলের আরেকটি ফটোশুটের ভিডিও প্রকাশ করেন। ১১ আগস্ট লাল ব্লেজার স্যুট পরা আরেকটি ভিডিওও শেয়ার করেন একই ক্যাপশনে।

১৬ আগস্ট ভিন্ন ধরনের একটি স্মৃতি তুলে ধরেন অভিনেত্রী। সিনেমার শুটিংয়ের সময় স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের ভালোবাসা পাওয়ার ভিডিও পোস্ট করে লেখেন, ‘সিনেমার শুটিংয়ের ফাঁকে যখন কিছু ফুলের সাথে দেখা হয়।’

পরদিন হ্যাট, সাদা পোশাক ও হাতে আপেলের ঝুড়ি নিয়ে একটি পুরনো ফটোশুটের ছবি শেয়ার করেন। ১৮ আগস্টও প্রকাশ করেন আরেকটি ফটোশুটের বিহাইন্ড দ্য সিন।

১৯ আগস্ট কিংবদন্তি অভিনেত্রী দিলারা জামানের সঙ্গে তোলা তিনটি ছবি পোস্ট করেন বুবলী। ক্যাপশনে লেখেন, ‘মুহূর্ত। জীবন্ত কিংবদন্তি দিলারা ম্যামের সঙ্গে।’ ছবিগুলো ‘জংলি’ সিনেমার শুটিংয়ের সময় তোলা বলেও জানান তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী বুবলী ২১ আগস্ট সনদ গ্রহণের সময়ের ছবি ও ভিডিও শেয়ার করেন। সেখানে শিক্ষক ও সহপাঠীদের প্রতি কৃতজ্ঞতা জানান। ২২ ও ২৩ আগস্ট শাড়ি পরা পুরনো কিছু ছবি দিয়ে এবার ‘ফ্ল্যাশব্যাক’ হ্যাশট্যাগ ব্যবহার করেন।

অভিনয়ে আসার আগে সংবাদ পাঠিকা হিসেবে কাজ করা বুবলী ২৫ আগস্ট সেই সময়ের কয়েকটি ছবি প্রকাশ করেন। ক্যাপশনে সম্মানিত সহকর্মী ও দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

২৮ আগস্ট রাতেও গোলাপি আভার সাদা গাউন পরা পুরনো দিনের ছবি শেয়ার করেন অভিনেত্রী। ক্যাপশনে ছিল ‘মুহূর্ত’ ও ‘ফ্ল্যাশব্যাক’।

বুবলীর এসব পোস্টে নিয়মিত সাড়া দিচ্ছেন ভক্তরা। অভিনেত্রী যেমন পুরনো দিনের স্মৃতিতে নস্টালজিক হচ্ছেন, তেমনি তার পুরনো ছবি-ভিডিও দেখে ভক্তদের মধ্যেও দেখা যাচ্ছে উচ্ছ্বাস।

প্রসঙ্গত, অভিনয়ে বুবলীকে সর্বশেষ দেখা গেছে রায়হান রাফীর ‘প্রেশার কুকার’ সিনেমায়। রোজার ঈদে মুক্তি পাওয়া ছবিটি প্রশংসা পাওয়ার পাশাপাশি ব্যবসায়িকভাবেও ভালো করেছে। এতে বুবলীর সঙ্গে অভিনয় করেছেন নাজিফা তুষি, মারিয়া শান্ত, স্নিগ্ধা চৌধুরী প্রমুখ।

জ/উ





Advertisement
Loading...
Loading...
বিনোদন - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]