বিনোদন ডেস্ক

বিনোদন

2026-09-01T18:39:44+06:00
2026-09-01T18:39:44+06:00
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
বাংলা English
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
বিনোদন
এক সপ্তাহেই মুখ থুবড়ে পড়ল যশের ‘টক্সিক’
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩৯ পিএম 
মুক্তির আগে থেকেই আলোচনায় থাকা ভারতের প্যান-ইন্ডিয়া তারকা যশ অভিনীত ‘টক্সিক’ সিনেমা প্রথম দিনে দারুণ সাড়া পেলেও সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। মুক্তির পর মাত্র একদিন দর্শক-ভক্তদের উন্মাদনা দেখা গেলেও নেতিবাচক রিভিউ ও প্রচারের প্রভাবে এরপর থেকেই ছবিটির বক্স অফিস আয় কমতে শুরু করে।

গতকাল সোমবার (৩১ আগস্ট) পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়ে। এদিন ভারত ও আন্তর্জাতিক—দুই বাজারেই সিনেমাটির দৈনিক আয় একক অঙ্কে নেমে আসে।

মুক্তির প্রথম দিনেই ‘টক্সিক’ বিশ্বব্যাপী ১৪০ কোটি রুপির বেশি আয় করে। এই আয় কন্নড় সিনেমার ইতিহাসে ‘কেজিএফ চ্যাপ্টার ২’-এর পর দ্বিতীয় বৃহত্তম ওপেনিং। একই সঙ্গে প্রথম দিনের সাফল্য ভারতীয় সিনেমার সর্বকালের সেরা ১৫টি ওপেনিংয়ের তালিকাতেও জায়গা করে দেয়।

তবে প্রথম দিনের সেই ঝড়ো সূচনার পর থেকেই সিনেমাটির আয় ধারাবাহিকভাবে কমেছে। মুক্তির প্রথম পাঁচ দিনে ভারতীয় বক্স অফিসে ‘টক্সিক’-এর নেট আয় দাঁড়ায় ২১৪ কোটি রুপির কিছু বেশি।

গত রোববার (৩০ আগস্ট) থেকে সোমবার ছবিটির আয় প্রায় ৭০ শতাংশ কমে যায়। আর মুক্তির প্রথম দিনের তুলনায় ষষ্ঠ দিনে আয় কমেছে প্রায় ৯৫ শতাংশ। ফলে সোমবার ‘টক্সিক’ আয় করে মাত্র ৭ কোটি ৪৫ লাখ রুপি।

এর মধ্য দিয়ে মুক্তির প্রথম ছয় দিনে ভারতের অভ্যন্তরীণ বাজারে সিনেমাটির নেট আয় দাঁড়িয়েছে ২২১ কোটি ৫৫ লাখ রুপি। গ্রস আয় হয়েছে ২৬৪ কোটি ৮০ লাখ রুপি।

বক্স অফিসের বর্তমান গতি অব্যাহত থাকলে ভারতীয় প্রেক্ষাগৃহে সিনেমাটির ৩০০ কোটি রুপির গণ্ডি পেরোনো কঠিন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিদেশেও হতাশাজনক আয়

দেশীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বক্স অফিসেও প্রত্যাশিত প্রভাব ফেলতে পারেনি ‘টক্সিক’। ‘ধুরন্ধর ২’ বা ‘পাঠান’-এর মতো সিনেমার সঙ্গে তুলনায় আন্তর্জাতিক বাজারে এর শুরুটাও ছিল তুলনামূলক সাধারণ।

মুক্তির প্রথম দিনে আন্তর্জাতিক বাজারে সিনেমাটি ২ মিলিয়ন ডলারের সামান্য বেশি আয় করেছিল। কিন্তু ষষ্ঠ দিনে সেই আয় কমে মাত্র ২ লাখ ডলারে নেমে আসে। প্রথম ছয় দিনে আন্তর্জাতিক বাজার থেকে সিনেমাটির আয় হয়েছে ৪ মিলিয়ন ডলারের কিছু বেশি।

সব মিলিয়ে বিশ্বব্যাপী ‘টক্সিক’-এর আয় দাঁড়িয়েছে ৩০৪ কোটি রুপি। এর ফলে সিনেমাটি শেষ পর্যন্ত ৩০০ কোটি রুপির ক্লাবে প্রবেশ করেছে।

তবে এই আয়ও সিনেমাটিকে বড় বাজেটের ফ্লপের তকমা থেকে রক্ষা করতে পারছে না বলে বক্স অফিস বিশ্লেষণে উঠে এসেছে। কারণ রাম চরণের ‘পেদ্দি’ এবং প্রভাস অভিনীত ‘আদিপুরুষ’—দুটি সিনেমাই ‘টক্সিক’-এর বর্তমান বৈশ্বিক আয়ের চেয়ে বেশি ব্যবসা করেছিল। ‘পেদ্দি’র চূড়ান্ত বক্স অফিস সংগ্রহ ছিল ৩৪০ কোটি রুপি। অন্যদিকে ‘আদিপুরুষ’ আয় করেছিল ৩৫০ কোটি রুপি।

মুক্তির আগেও ছিল আলোচনা

গীতু মোহনদাস পরিচালিত ‘টক্সিক’-এ যশের সঙ্গে প্রধান চরিত্রে অভিনয় করেছেন নয়নতারা, কিয়ারা আদভানি, হুমা কোরেশি, রুক্মিণী বসন্ত ও তারা সুতারিয়া। সিনেমাটি গত ২৬ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পায়।

মুক্তির আগেই সাহসী ও অন্তরঙ্গ দৃশ্য এবং সংলাপের মাধ্যমে নারীদের অনুকূলভাবে উপস্থাপন না করার অভিযোগে ছবিটি আলোচনায় আসে। তবে ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) কোনো দৃশ্য কাটছাঁট ছাড়াই সিনেমাটিকে ‘এ’ (প্রাপ্তবয়স্কদের জন্য) সার্টিফিকেট দিয়ে মুক্তির অনুমতি দেয়।

জ/উ






Advertisement
Loading...
Loading...
বিনোদন - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]