বিনোদন ডেস্ক

বিনোদন

2026-09-01T19:54:21+06:00
2026-09-01T19:54:21+06:00
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
বাংলা English
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
বিনোদন
পোখারায় নীহা, সঙ্গীর ছবিতে বাড়ল গুঞ্জন
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৪ পিএম 
ছোট পর্দার অভিনেত্রী নাজনীন নাহার নীহা। শোবিজে পথচলা বেশি দিনের না হলেও অল্প কিছু কাজ দিয়েই দর্শকের কাছে পরিচিতি পেয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের মধ্যে রয়েছে আগ্রহ।

সম্প্রতি গুঞ্জন ছড়িয়েছে, নীহা পাকিস্তানি এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। তবে এ বিষয়ে সরাসরি কিছু জানাননি অভিনেত্রী। শুধু জানিয়েছেন, তাঁর বিয়ে ঠিক হয়ে আছে এবং তিনি ‘এংগেজড’। তবে পাত্র কে বা কোথাকার, সে বিষয়ে এখনো কোনো তথ্য প্রকাশ করেননি তিনি।

এদিকে কিছুদিন ধরে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করছেন নীহা। কয়েক দিন আগে হলুদ আলোয় তোলা কিছু ছবি পোস্ট করার পর অনেকেই মন্তব্য করেন, ছবিগুলো পাকিস্তানের কি না। যদিও এসব মন্তব্যের কোনো জবাব দেননি অভিনেত্রী।


এরই মধ্যে আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আরও কয়েকটি ছবি প্রকাশ করেছেন নীহা। পাহাড় ও হ্রদের পটভূমিতে একটি বেঞ্চে বসে থাকা অবস্থায় দেখা যায় তাঁকে। ছবিগুলোর ক্যাপশনে লিখেছেন, ‘সম্ভবত, এটাই যথেষ্ট’। একই পোস্টে নেপালের পোখারায় চেক-ইন দিয়েছেন তিনি।

এতে ধারণা করা হচ্ছে, পাকিস্তানে যাওয়ার গুঞ্জনের পরিবর্তে নিজের অবস্থান পরিষ্কার করতেই পোখারার অবস্থান জানিয়েছেন নীহা। অর্থাৎ সাম্প্রতিক ভ্রমণটি পাকিস্তানে নয়, নেপালেই করেছেন তিনি-এমন ইঙ্গিতই মিলেছে তাঁর পোস্ট থেকে।

এর আগে ইনস্টাগ্রামে আরও একগুচ্ছ ছবি প্রকাশ করেন নীহা। সেগুলোও নেপালের পোখারায় তোলা। ছবিগুলোর কয়েকটিতে তাঁকে একা দেখা গেলেও অন্য কিছু ছবিতে ছিলেন সফরসঙ্গীরা।


তবে একটি ছবি বিশেষভাবে নজর কেড়েছে নেটিজেনদের। সেখানে পাহাড়ের দিকে মুখ করে দাঁড়িয়ে থাকা নীহার কোমর জড়িয়ে রয়েছেন এক যুবক। ছবিটি পেছন দিক থেকে তোলা হওয়ায় ওই যুবকের মুখ দেখা যায়নি। তবে ছবিটি ঘিরে নীহার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

প্রসঙ্গত, নীহাকে সর্বশেষ দেখা গেছে ইমরাউল রাফাতের ‘মনের মতো মন’ নাটকে। এতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন ইয়াশ রোহান। নাটকটি প্রকাশের মাত্র ১১ দিনেই ১ কোটি ৩০ লাখের বেশি ভিউ পেয়েছে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
বিনোদন - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]