বিনোদন ডেস্ক

বিনোদন

2026-09-01T16:09:10+06:00
2026-09-01T16:09:10+06:00
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
বাংলা English
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
বিনোদন
১২ বছর পর পর্দায় দেব-শুভশ্রী, আড্ডায় পুরোনো সম্পর্কের কথা
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০৯ পিএম 
দীর্ঘ ১২ বছরের বিরতির পর আবারও পর্দায় জুটি বেঁধেছেন দেব ও শুভশ্রী গাঙ্গুলি। তাঁদের নতুন ছবি ‘দেশু ৭’-এর টিজার প্রকাশ উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ আড্ডায় পুরোনো স্মৃতি, বর্তমান সম্পর্ক ও নতুন ছবির শুটিং নিয়ে কথা বলেন দুই তারকা।

এর আগে দীর্ঘ বিরতির পর ‘ধূমকেতু’ ছবিতে একসঙ্গে দেখা যায় তাঁদের। ছবিটি ঘিরে দর্শকের আগ্রহ দেখে শুভশ্রীর সঙ্গে আবার কাজ করার সিদ্ধান্ত নেন দেব। এ নিয়ে অভিনেত্রীকে ফোনও করেন তিনি।

আড্ডায় দেব জানান, শুভশ্রীর বিয়ের আগের দিনও তাঁদের কথা হয়েছিল। তবে ব্যক্তিগত বিষয় নয়, সিনেমা নিয়েই আলোচনা হয়েছিল। অন্যদিকে শুভশ্রী দেবের কাজের প্রতি নিষ্ঠার প্রশংসা করে জানান, তিনি নিয়মিত দেবের কাজের খবর রাখতেন। একসময় তাঁকে পরিচালক হিসেবেও দেখতে চেয়েছিলেন।

এ সময় শুভশ্রী তাঁর খবর রাখতেন—এ কথা শুনে রসিকতা করে দেব জানতে চান, ‘তুমি আমার খবর রাখতে?’ জবাবে শুভশ্রী বলেন, ‘খবর তো সবাই রাখে।’

বর্তমান সম্পর্ক নিয়েও খোলামেলা কথা বলেন দেব। তাঁর ভাষ্য, দুজনের মধ্যে এখনো পারস্পরিক শ্রদ্ধাবোধ রয়েছে এবং দেখা হলে সৌজন্য বিনিময়ও হয়। তবে এসব সাধারণ বিষয় নিয়েও কখনো কখনো সামাজিক যোগাযোগমাধ্যমে অপ্রয়োজনীয় আলোচনা শুরু হয় বলে জানান তিনি।

নতুন ছবির শুটিং নিয়েও নানা অভিজ্ঞতা ভাগ করে নেন তাঁরা। বাজেটের কারণে শুরুতে লাদাখের বদলে ব্যাংককে শুটিং করার পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত সিদ্ধান্ত বদলান দেব। তাঁর আগ্রহেই লাদাখে ছবির শুটিং হয়।

১২ বছর পর রোমান্টিক দৃশ্যে অভিনয়ের সময় শুরুতে দুজনের মধ্যেই কিছুটা অস্বস্তি ছিল। পরে পেশাদারিত্বের সঙ্গে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেন তাঁরা। শুভশ্রী জানান, আলাদা কোনো ওয়ার্কশপ ছাড়াই পরিচালক দেবের নির্দেশনা অনুসরণ করে অভিনয় করেছেন।

দেবের মতে, সময়ের সঙ্গে শুভশ্রী অনেক বেশি পরিণত হয়েছেন এবং প্রতিকূল পরিস্থিতি সামলানোর দক্ষতাও বেড়েছে। একপর্যায়ে আবেগঘন মন্তব্য করে তিনি বলেন, ‘এই পরিণত বোধটা তখন থাকলে আমরা আলাদা হতাম না। তখন দু’জনেই সরল ছিলাম।’

দেবের এই মন্তব্যে কিছুটা আবেগঘন হয়ে ওঠে আড্ডার পরিবেশ। পরে অবশ্য হাসি-ঠাট্টার মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক করেন দুজন।

জ/উ






Advertisement
Loading...
Loading...
বিনোদন - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]