জবাবদিহি ডেস্ক

ইসলাম ও জীবন

2026-09-01T17:58:30+06:00
2026-09-01T17:59:11+06:00
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
বাংলা English
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
ইসলাম ও জীবন
২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫৮ পিএম  আপডেট: ০১.০৯.২০২৬ ৫:৫৯ পিএম
২০২৭ সালের পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখের হিসাব প্রকাশ করেছে জ্যোতির্বৈজ্ঞানিক গবেষণা সংস্থাগুলো। হিসাব অনুযায়ী, আগামী বছর পবিত্র রমজান মাস শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি, সোমবার। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করায় চূড়ান্ত তারিখে একদিন এদিক-সেদিক হতে পারে।

আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, হিজরি বর্ষপঞ্জি চন্দ্রভিত্তিক হওয়ায় প্রতিবছর গ্রেগরিয়ান ক্যালেন্ডারে রমজান প্রায় ১০ থেকে ১২ দিন আগে আসে। সে হিসাবে ২০২৭ সালের রমজান চলতি বছরের তুলনায় প্রায় ১০ থেকে ১১ দিন আগে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় রমজানের নতুন চাঁদ দেখা যেতে পারে। ওই সন্ধ্যায় চাঁদ দেখা গেলে সেদিন রাত থেকেই শুরু হবে প্রথম তারাবির নামাজ। আর ৮ ফেব্রুয়ারি থেকে মুসলমানরা প্রথম রোজা রাখবেন।

রমজান মাস সাধারণত ২৯ অথবা ৩০ দিনের হয়ে থাকে। মাসের শেষও নির্ভর করে নতুন চাঁদ দেখার ওপর। রমজান শেষে শাওয়ালের চাঁদ দেখা গেলে শুরু হয় মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।

বর্তমান জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের ১০ মার্চ, বুধবার ঈদুল ফিতর হতে পারে।

তবে জ্যোতির্বিজ্ঞানের হিসাবের মাধ্যমে রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ আগে থেকে নির্ধারণ করা গেলেও এর আনুষ্ঠানিক ঘোষণা চাঁদ দেখার ওপরই নির্ভরশীল। তাই ৮ ফেব্রুয়ারি রমজান শুরুর সম্ভাব্য তারিখ হলেও চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট ধর্মীয় কর্তৃপক্ষই দেবে।

জ/শা





  বিষয়:   রমজান  ঈদুল ফিতর  সম্ভাব্য তারিখ 



Advertisement
Loading...
Loading...
ইসলাম ও জীবন - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]