দেশজুড়ে

2026-08-31T11:36:50+06:00
2026-08-31T11:36:50+06:00
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
বাংলা English
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
Advertisement
দেশজুড়ে
বগুড়ায় বিধবা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১১:৩৬ এএম 
বগুড়ার আদমদীঘিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খাতুন বেওয়া (৬০) নামে এক বিধবা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সামছুল হক (২৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার (৩০ আগস্ট) বিকেলে উপজেলা সদরের তেতুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত খাতুন বেওয়া ওই গ্রামের মৃত দবির উদ্দিন ফকিরের স্ত্রী। গ্রেপ্তার সামছুল হক একই গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। তিনি বুদ্ধিপ্রতিবন্ধী বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, কয়েকদিন ধরে সামছুল হককে তার মা ঘরে তালাবদ্ধ করে রাখেন। রবিবার বিকালে নানি খাতুন বেওয়া সেখানে গিয়ে ঘরের তালা খুলে দিলে সামছুল হক ক্ষিপ্ত হয়ে তাকে ওড়না দিয়ে বেঁধে এলোপাতাড়ি লাথি ও মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে গ্রামবাসী তাকে উদ্ধার করে প্রথমে আদমদীঘি এবং পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার পর গ্রামবাসী সামছুল হককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সামছুল হককে গ্রেপ্তার করা হয়েছে।

জ/উ





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]