চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

দেশজুড়ে

2026-08-28T17:09:38+06:00
2026-08-28T17:09:38+06:00
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
বাংলা English
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
Advertisement
দেশজুড়ে
চাঁপাইনবাবগঞ্জে মরা নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৫:০৯ পিএম 
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নে মরা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে চর চাকলা গ্রামের পাশে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলো চর চাকলা গ্রামের মো. মাসুদের মেয়ে সুমাইয়া (১০) ও আরিবা (৮), নেমাজের মেয়ে সুমি (১২) ও সুরাইয়া (৯) এবং শরিফুলের একমাত্র মেয়ে শরীফা (১২)।

স্থানীয় বাসিন্দা আব্দুল হালিম হাম্মাদ জানান, শুক্রবার জুমার নামাজের সময় গ্রামের অধিকাংশ মানুষ মসজিদে ছিলেন। এ সময় শিশুরা পরিবারের কাউকে না জানিয়ে নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, চর চাকলা গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীটি স্থানীয়ভাবে ‘মরা নদী’ নামে পরিচিত। এটি পদ্মা নদীর একটি শাখা। বর্ষা ও বৃষ্টির মৌসুমে পদ্মার পানি ঢুকে নদীটি পানিতে ভরে যায়। বছরের অন্য সময় নদীটিতে তেমন পানি থাকে না। তখন নদীর তলদেশ ও আশপাশের জমিতে ফসল চাষ করা হয়।

সম্প্রতি বৃষ্টি ও পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় মরা নদীটি পানিতে পরিপূর্ণ হয়ে ওঠে। শুক্রবার দুপুরে পাঁচ শিশু সেখানে গোসল করতে নামে। কিছুক্ষণ পর তারা পানিতে ডুবে যায়।

পরে শিশুদের খোঁজ করতে গিয়ে পরিবারের সদস্যরা জানতে পারেন, তারা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে গেছে। খবর পেয়ে স্থানীয়রা নদীতে নেমে তাদের উদ্ধারের চেষ্টা করেন।

এ ঘটনায় চর চাকলা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। নিহত শিশুদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন পাঁচ শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

জ/শা






Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]