জবাবদিহি ডেস্ক

অর্থনীতি

2026-08-27T02:24:38+06:00
2026-08-27T02:24:38+06:00
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
বাংলা English
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
Advertisement
অর্থনীতি
এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধন
জবাবদিহি ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ২:২৪ এএম 
সংগৃহীত ছবি
ক্যাশলেস অর্থনীতি গড়ার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক প্রবর্তিত আন্তঃপরিচালনযোগ্য, নিরাপদ ও সহজ ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘বাংলা কিউআর’ উদ্বোধন করেছে এসবিএসি ব্যাংক পিএলসি। এ উপলক্ষে সোমবার (২৪ আগস্ট) রাজধানীর মতিঝিল ও দিলকুশা এলাকায় র‌্যালি করেছে ব্যাংকটি।

ব্যাংকের কার্যালয় থেকে বের হওয়া র‌্যালিটির নেতৃত্ব দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্বে) আবদুল কাইয়ুম চৌধুরী। এতে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হোসেন ভুঁইয়া, ব্যাংকিং অপারেশন্স ডিভিশনের প্রধান মো. মাসুদুর রহমান, ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশনের প্রধান মোহাম্মদ আব্দুল মান্নান, চিফ টেকনোলজি অফিসার মো. মোফাজ্জল মামুন খান, রিটেইল ডিস্ট্রিবিউশন ডিভিশনের প্রধান মো. রাশেদ আক্তার, প্রিন্সিপাল শাখার ব্যবস্থাপক শফিউর রহমান এবং ডিজিটাল ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিভিশনের প্রধান মোহাম্মদ শফিউল আজমসহ ব্যাংকের শীর্ষ নির্বাহী, বিভাগীয় প্রধান ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।

র‌্যালি শেষে মতিঝিলের কিংস কনফেকশনারিতে এসবিএসি ব্যাংকের অ্যাকুয়ার হিসেবে মার্চেন্ট কিউআর হস্তান্তর করা হয়। একই সঙ্গে দোকানটিতে কেনাকাটার মূল্য ব্যাংকের মোবাইল অ্যাপ ‘বাংলাপে’র মাধ্যমে ডিজিটাল পেমেন্ট করা হয়। পরে আরও কয়েকটি ক্ষুদ্র দোকানে মার্চেন্ট কিউআর প্রদান করা হয়।





Advertisement
Loading...
Loading...
অর্থনীতি - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]