লালমনিরহাট সংবাদদাতা

দেশজুড়ে

2026-08-26T07:58:04+06:00
2026-08-26T07:58:04+06:00
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বাংলা English
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
Advertisement
দেশজুড়ে
হাতীবান্ধা সীমান্তে বিএসএফের বিরুদ্ধে কৃষকদের মারধরের অভিযোগ
লালমনিরহাট সংবাদদাতা
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ৭:৫৮ এএম 
লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে কৃষকদের মারধরের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের বিরুদ্ধে। এ সময় স্থানীয়দের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে দুটি শর্টগান ও একটি ওয়াকিটকি ফেলে পালিয়ে যান তারা। ঘটনায় দুই কৃষক আহত হয়েছেন বলে জানিয়েছে বিজিবি।

গতকাল মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার গোতামারী ইউনিয়নের বনচৌকি-আমঝোল সীমান্তের ৯০৭ নম্বর মেইন পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও বিজিবি সূত্র জানায়, কয়েকজন কৃষক সীমান্তসংলগ্ন জমিতে কাজ করার সময় বিএসএফের কয়েকজন সদস্য বাংলাদেশের ভূখণ্ডে ঢুকে তাদের মারধর করেন। পরে স্থানীয়রা এগিয়ে এলে বিএসএফ সদস্যদের সঙ্গে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে তারা দুটি শর্টগান ও একটি ওয়াকিটকি ফেলে পালিয়ে যান।

পরে বনচৌকি ক্যাম্পের বিজিবি সদস্যরা ঘটনাস্থল থেকে অস্ত্র ও ওয়াকিটকি উদ্ধার করে হেফাজতে নেন। আহত দুই কৃষক প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ঘটনাস্থল পরিদর্শন করে বিজিবি-১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এ ঘটনায় অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। বৈঠকের পর বিস্তারিত জানানো হবে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]