শেরপুরের নালিতাবাড়ীতে পৃথক স্থানে পাঁচ লাশ উদ্ধার

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

দেশজুড়ে

শেরপুরের নালিতাবাড়ীতে একই দিনে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু এবং দুই নারী-কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনা ঘটেছে। আজ সোমবার (২৪ আগস্ট) উপজেলার কলসপাড়, নয়াবিল ও রামচন্দ্রকুড়া ইউনিয়নে এসব ঘটনা ঘটে।

2026-08-24T22:49:22+06:00
2026-08-24T22:49:22+06:00
রোববার ● ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
শেরপুরের নালিতাবাড়ীতে পৃথক স্থানে পাঁচ লাশ উদ্ধার
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
⏲ ১০:৪৯ পিএম | ২৪ আগস্ট, ২০২৬ | সোমবার
শেরপুরের নালিতাবাড়ীতে পৃথক স্থানে পাঁচ লাশ উদ্ধার
শেরপুরের নালিতাবাড়ীতে একই দিনে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু এবং দুই নারী-কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনা ঘটেছে। আজ সোমবার (২৪ আগস্ট) উপজেলার কলসপাড়, নয়াবিল ও রামচন্দ্রকুড়া ইউনিয়নে এসব ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো- কলসপাড় ইউনিয়নের মধ্যনাকশী গ্রামের হযরত আলীর ছেলে রোহান (৭) ও একই গ্রামের ওবায়দুল আসলামের ছেলে ইসমাইল (৬)। রোহান স্থানীয় একটি বিদ্যালয়ের শিশু শ্রেণির এবং ইসমাইল দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুর ১২টার দিকে রোহান ও ইসমাইল বাড়ি থেকে বের হয়। এরপর তারা আর বাড়ি ফেরেনি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। সোমবার ভোরে মধ্যনাকশী গ্রামের একটি পুকুরে দুই শিশুর লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে স্বজনেরা লাশ দুটি উদ্ধার করেন। স্থানীয়দের ভাষ্য, দুই শিশু মাঝেমধ্যে জলাশয়ে মাছ ধরতে নামলেও ভালোভাবে সাঁতার জানত না।

এদিকে, সোমবার দুপুর তিনটার দিকে নয়াবিল ইউনিয়নের সিধুলী গ্রামে পুকুরের পানিতে ডুবে হোসাইন আহমেদ আলিফ (৩) নামে আরেক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের রাজিব মিয়ার ছেলে। বাড়ির পাশের পুকুরে ডুবে যাওয়ার পর স্বজনেরা তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসার চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত তার মৃত্যু হয়।

অন্যদিকে, নয়াবিল ইউনিয়নের নয়াবিল এলাকায় নুরজাহান বেগম (৬৫) নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ভোর সাড়ে ছয়টার দিকে বাড়ির পাশে একটি পেয়ারা গাছের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় তাঁর লাশ দেখতে পান মেয়ে তাসলিমা আক্তার। নুরজাহান বেগম ওই গ্রামের আব্দুস সাত্তারের স্ত্রী।

এছাড়া রামচন্দ্রকুড়া ইউনিয়নের তন্তর গ্রামে শাকিলা (১৬) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। সকাল সাড়ে আটটার দিকে পরিবারের সদস্যরা তাঁকে ঘরের ধন্যার সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান লাশ উদ্ধারের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


জ/বা


  বিষয়:   দেশজুড়ে  শেরপুর  লাশ উদ্ধার 


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত