ঘূর্ণিঝড় ইসাইয়াসের আঘাতে যুক্তরাষ্ট্রে নিহত ৪, বিদ্যুৎহীন ৬ লাখ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে ঘূর্ণিঝড় ইসাইয়াসের আঘাতে অন্তত চারজন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ফ্লোরিডায় দুজন এবং আলাবামায় দুজনের মৃত্যু হয়েছে। ঝড়ের শক্তি কমে এলেও প্রবল বাতাস, আকস্মিক বন্যা ও উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। ঝড়ের প্রভাবে অঞ্চলজুড়ে ছয় লাখের বেশি গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। নিরাপদ আশ্রয়ের সন্ধানে ঘরবাড়ি ছেড়েছেন কয়েক হাজার মানুষ।

2026-10-11T08:58:43+06:00
2026-10-11T08:58:43+06:00
রোববার ● ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
Advertisement
আন্তর্জাতিক
ঘূর্ণিঝড় ইসাইয়াসের আঘাতে যুক্তরাষ্ট্রে নিহত ৪, বিদ্যুৎহীন ৬ লাখ
আন্তর্জাতিক ডেস্ক
⏲ ৮:৫৮ এএম | ১১ অক্টোবর, ২০২৬ | রোববার
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে ঘূর্ণিঝড় ইসাইয়াসের আঘাতে অন্তত চারজন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ফ্লোরিডায় দুজন এবং আলাবামায় দুজনের মৃত্যু হয়েছে। ঝড়ের শক্তি কমে এলেও প্রবল বাতাস, আকস্মিক বন্যা ও উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। ঝড়ের প্রভাবে অঞ্চলজুড়ে ছয় লাখের বেশি গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। নিরাপদ আশ্রয়ের সন্ধানে ঘরবাড়ি ছেড়েছেন কয়েক হাজার মানুষ।

২০২৬ সালের আটলান্টিক ঘূর্ণিঝড় মৌসুমের প্রথম ঘূর্ণিঝড় ইসাইয়াস শুক্রবার (৯ অক্টোবর) রাতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ডেস্টিনের কাছে উত্তর উপসাগরীয় উপকূলে আঘাত হানে। আঘাতের সময় এটি দ্বিতীয় শ্রেণির ঘূর্ণিঝড় ছিল। তখন ঝড়টির সর্বোচ্চ স্থায়ী বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ১০৫ মাইল। তবে স্থলভাগে আঘাত হানার কয়েক ঘণ্টার মধ্যেই এর শক্তি কমে যায় এবং এটি গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ের বৈশিষ্ট্য হারায়।

ঝড়ের আঘাতে ফ্লোরিডার পেনসাকোলা ও আশপাশের এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মিল্টন হাইস্কুলের ব্যায়ামাগারটি ধ্বংস হয়ে গেছে। অন্তত দুটি জ্বালানি স্টেশন এবং গালফ ব্রিজ এলাকার একটি বাড়ির ছাদ উড়ে গেছে। বিভিন্ন স্থানে গাছ উপড়ে পড়েছে। বিদ্যুতের তারের ওপর গাছ পড়ে সড়কে যান চলাচলও ব্যাহত হয়েছে।

গালফ ব্রিজ এলাকার বাসিন্দা জেইম মিটিচ জানান, ঝড়ের সময় তিনি ও তাঁর ১৩ বছর বয়সী মেয়ে জুয়েলিয়ানা জ্যাকসন একটি গদি দিয়ে নিজেদের ঢেকে আশ্রয় নিয়েছিলেন। এর কয়েক মিনিটের মধ্যেই তাঁদের বাড়ির ছাদের একটি অংশ উড়ে যায়। ঝড়ের তীব্র শব্দের মধ্যে চারপাশে বিভিন্ন জিনিস ভেঙে পড়ছিল বলে জানান তিনি। পরে ক্ষতিগ্রস্ত বাড়ি দেখতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মিটিচ। তবে সব প্রতিকূলতা কাটিয়ে আবার ঘুরে দাঁড়ানোর আশাবাদও জানিয়েছেন তিনি।

নাভারে এলাকায় ঝড়ের পর ধ্বংসাবশেষ পরিষ্কারে ব্যস্ত ছিলেন তামারা স্ট্যাম ও ড্যানিয়েল পাগান। রাতের জন্য তাঁদের দুই পরিবারের সদস্যরা একসঙ্গে আশ্রয় নেন, যাতে নয়টি শিশু একসঙ্গে থাকতে পারে।

অন্যদিকে, পানামা সিটির একটি সামুদ্রিক খাবারের রেস্তোরাঁর মালিক শন পালামারচুক ঝড়ে তাঁর প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতির পরিমাণ ৫০ হাজার থেকে ৭৫ হাজার ডলার বলে অনুমান করেছেন। তিনি জানান, রেস্তোরাঁটি আবার চালু করে পুনর্গঠনের কাজ শুরু করতে চান।

ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস সতর্ক করে বলেছেন, ঘূর্ণিঝড়ের কেন্দ্র ফ্লোরিডা অতিক্রম করলেও বন্যার ঝুঁকি এখনো কাটেনি। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার (১০ অক্টোবর) জর্জিয়া অঙ্গরাজ্যের জন্য জরুরি অবস্থা ঘোষণার অনুমোদন দিয়েছেন। এর ফলে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে দুর্যোগ মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের সহায়তা ও বিভিন্ন সম্পদ ব্যবহারের সুযোগ তৈরি হয়েছে। এর আগে ফ্লোরিডা ও আলাবামার জন্যও জরুরি অবস্থা অনুমোদন করা হয়েছিল।

জাতীয় ঘূর্ণিঝড় কেন্দ্র জানিয়েছে, জর্জিয়ার উত্তর-পূর্বাঞ্চলের কিছু এলাকায় ৩ থেকে ৬ ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এতে আকস্মিক বন্যার ঝুঁকি রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহান্তজুড়ে ইসাইয়াসের প্রভাবে দক্ষিণ-পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় ঝোড়ো বাতাস, ভারী বৃষ্টি ও জলোচ্ছ্বাস দেখা দিতে পারে। রোববার (১১ অক্টোবর) নাগাদ ঝড়টি পুরোপুরি বিলীন হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্র: সিবিএস নিউজ

জ/শা



  বিষয়:   যুক্তরাষ্ট্র  ঘূর্ণিঝড় ইসাইয়াস  নিহত  বিদ্যুৎহীন 


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত