মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে মতবিনিময় সভা

গোপালগঞ্জ প্রতিনিধি

দেশজুড়ে

2026-10-10T20:28:47+06:00
2026-10-10T20:40:13+06:00
শনিবার ● ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে মতবিনিময় সভা
গোপালগঞ্জ প্রতিনিধি
⏲ ৮:২৮ পিএম | ১০ অক্টোবর, ২০২৬ | শনিবার
গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের মুকসুদপুরে শারদীয় দুর্গোৎসব-২০২৬ উপলক্ষে পূজামণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১০ অক্টোবর) আয়োজিত এ সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন নিশ্চিত করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মো. সেলিমুজ্জামান মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ-উজ-জামান।

মতবিনিময় সভায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা জোরদার, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

জ/উ


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত