সিনিয়র সাংবাদিক আমির খসরুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

জবাবদিহি ডেস্ক

জাতীয়

সিনিয়র সাংবাদিক আমির খসরুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

2026-10-11T09:28:44+06:00
2026-10-11T09:28:44+06:00
রোববার ● ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
Advertisement
জাতীয়
সিনিয়র সাংবাদিক আমির খসরুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
জবাবদিহি ডেস্ক
⏲ ৯:২৮ এএম | ১১ অক্টোবর, ২০২৬ | রোববার
সংগৃহীত ছবি
সিনিয়র সাংবাদিক আমির খসরুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১০ অক্টোবর) দেওয়া এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, সাংবাদিকতা পেশায় আমির খসরুর দীর্ঘদিনের অবদান স্মরণীয় হয়ে থাকবে। ভয়েস অব আমেরিকাসহ বিভিন্ন গণমাধ্যমে কাজের মধ্য দিয়ে তিনি সংবাদমাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর মৃত্যুতে দেশের সাংবাদিকতা অঙ্গনে এক শূন্যতার সৃষ্টি হয়েছে। বরাবরই তাঁর লেখনী গণতন্ত্র, সত্য ও যুক্তির পক্ষে সোচ্চার ছিল।

প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এ শোক সহ্য করার শক্তি দিতে মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।

এর আগে, শনিবার সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন সিনিয়র সাংবাদিক আমির খসরু।

মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

জ/শা



  বিষয়:   প্রধানমন্ত্রী  তারেক রহমান  সাংবাদিক আমির খসরু  মৃত্যু  শোকবার্তা 


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত