জয়পুরহাটে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি, মণ্ডপে মণ্ডপে ব্যস্ততা

জয়পুরহাট প্রতিনিধি

দেশজুড়ে

2026-10-10T23:28:36+06:00
2026-10-10T23:28:36+06:00
রোববার ● ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
জয়পুরহাটে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি, মণ্ডপে মণ্ডপে ব্যস্ততা
জয়পুরহাট প্রতিনিধি
⏲ ১১:২৮ পিএম | ১০ অক্টোবর, ২০২৬ | শনিবার
জয়পুরহাট প্রতিনিধি
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জয়পুরহাটে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। জেলার বিভিন্ন মণ্ডপে প্রতিমা নির্মাণ, রং ও সাজসজ্জার কাজে ব্যস্ত কারিগর ও আয়োজকেরা। উৎসব নির্বিঘ্ন করতে মণ্ডপগুলোতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

জয়পুরহাট শহরের মাদারগঞ্জ মন্দিরে প্রতিমা নির্মাণের প্রাথমিক কাজ শেষ হয়েছে। এখন প্রতিমায় রং ও তুলির শেষ আঁচড় দিচ্ছেন কারিগরেরা। পাশাপাশি চলছে সাজসজ্জার কাজ।

শহর ও গ্রামাঞ্চলের প্রায় সব মণ্ডপেই প্রস্তুতি চলছে। মণ্ডপসজ্জা, আলোকসজ্জাসহ অন্যান্য আয়োজন শেষ করতে ব্যস্ত আয়োজক কমিটির সদস্যরা। তাঁদের আশা, এবার শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হবে।

পূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শহর ও গ্রামাঞ্চলের মণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জয়পুরহাটের অতিরিক্ত পুলিশ সুপার আরিফ হোসেন।

জেলা-সংশ্লিষ্ট সূত্র জানায়, এ বছর জয়পুরহাটে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে প্রায় ৩০৫টি মণ্ডপে দুর্গাপূজা হবে। এসব মণ্ডপে সরকারি সহায়তাও দেওয়া হচ্ছে।

জ/উ




Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত