গাছের ডালপালা কর্তন ও বিদ্যুৎ লাইন রক্ষণাবেক্ষণের কাজের জন্য নাটোরের বড়াইগ্রাম উপজেলার কয়েকটি এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। রোববার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এ পরিস্থিতি বিরাজ করতে পারে।
শনিবার (১০ অক্টোবর) নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ৪ ও ১০ নম্বর ফিডারে নির্ধারিত রক্ষণাবেক্ষণ কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
এ সময় ছাতিয়ানগাছা, শ্রীখণ্ডি, ভবানীপুর ও হারোয়া এলাকার গ্রাহকদের বিদ্যুৎবিহীন থাকতে হবে। ফলে এসব এলাকার বাসিন্দাদের সাময়িক ভোগান্তিতে পড়তে হতে পারে।
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ জানিয়েছে, নির্ধারিত কাজের অগ্রগতির ওপর ভিত্তি করে বিদ্যুৎ বন্ধ রাখার সময়সূচিতে কিছুটা পরিবর্তন হতে পারে। কাজ শেষ হলে যেকোনো সময় পুনরায় বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে।
বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কর্তৃপক্ষ।
জ/শা